শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় ভয়াবহ লোডশেডিং, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী ও স্থানীয়রা চূড়ান্ত তালিকায়ও উপেক্ষিত চাঁপাইনবাবগঞ্জ, সংরক্ষিত নারী আসনে নেই পাপিয়া ও শুচি মোহাম্মদপুরে দুই ছিনতাইকারীকে ধরল সিটিটিসি ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। বর্ডার পার হয়ে গেল ২০০ গরু, বিএসএফ জানালে জানলো বিজিবি চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল নিবন্ধনে উপচে পড়া ভিড় এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাপিয়া ও শুচি মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ
News Title :

একটি পক্ষ সংসদকে কলুষিত করার চেষ্টা করেছে: সারজিস

দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদে আসনের সংখ্যার দিক থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর পরেই অবস্থান করছে এনসিপি। দলটি ছয়জন প্রতিনিধি সংসদে পাঠাতে পেরেছে এবং তারা জনগণের আকাঙ্ক্ষা ও অভ্যুত্থানের চেতনাকে প্রতিনিধিত্ব করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১৩ মার্চ) পঞ্চগড়ের হিমালয় বিনোদন পার্কে এনসিপির পঞ্চগড় জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, সংসদের প্রথম অধিবেশনেই “ফ্যাসিবাদের গুরুত্বপূর্ণ অংশীদার” হিসেবে উল্লেখ করা একটি পক্ষ সংসদকে কলুষিত করার চেষ্টা করেছে। তবে বিরোধী ঐক্যজোট ও এনসিপির সদস্যরা তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজপথে যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, সংসদেও একইভাবে প্রতিবাদ করেছেন।

পঞ্চগড়ের রাজনৈতিক পরিবেশ নিয়ে তিনি বলেন, যেকোনো দলের মানুষ নিজেদের রাজনীতি করতে পারবেন এবং এনসিপি কখনোই তাতে বাধা দেবে না। তবে গণতান্ত্রিক চর্চায় কেউ যদি অন্য কোনো দল বা নেতাকর্মীর পথে বাধা হয়ে দাঁড়ায়, সে ক্ষেত্রে প্রতিবাদ করা হবে।

সারজিস আলম বলেন, শুধু একটি দল করা, একটি প্রতীকে ভোট দেওয়া বা নির্বাচনে অংশ নেওয়ার কারণে যদি কারও ওপর আক্রমণ, হুমকি বা বাধা আসে, আমরা তা রাজনৈতিকভাবে প্রতিহত করব।

তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনে ভোট গণনায় প্রভাব ফেলে তাদের গুরুত্বপূর্ণ বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই আসন্ন স্থানীয় নির্বাচনে প্রতিটি ভোট রক্ষার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার ভাষায়, কোনো কেন্দ্রে যদি আমাদের ১০ জন ভোটারও থাকে, সেই ১০টি ভোটও রক্ষা করতে হবে। আবার কোথাও যদি একশ জনের মধ্যে ৯০ জন আমাদের ভোটার থাকে, সেই ৯০টি ভোটও রক্ষা করতে হবে।

সারজিস আলম আরও বলেন, জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের লড়াইয়ে রাজপথ থেকে নেতৃত্ব দিতে পারলে ভবিষ্যতের বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।

তিনি বলেন, পঞ্চগড়ের মানুষ যেই দলেরই হোন না কেন, ভালো কাজের ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করা হবে। তবে চাঁদাবাজি, সন্ত্রাস বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলে এনসিপি প্রতিবাদ করবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংগঠন গড়ে তুলতে হবে এবং সেখান থেকে ভালো মানুষকে নেতৃত্বে আনতে হবে।

সারজিস আলম বলেন, শুধু ভালো চাইলে হবে না, ভালো মানুষকে সামনে আনতে হবে। আপনারা এগিয়ে না এলে পরিবর্তন আসবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ

একটি পক্ষ সংসদকে কলুষিত করার চেষ্টা করেছে: সারজিস

Update Time : ০১:০০:১১ অপরাহ্ণ, শনিবার, ১৪ মার্চ ২০২৬