শিরোনামঃ
‘সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি’ জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল বিশ্বকাপ শেষে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সূচি ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম আর্জেন্টিনার ড্রেসিংরুমে কি হচ্ছিল, জানাল দেশটির গণমাধ্যম ড্রেসিংরুমে কী ঘটেছিল, মুখ খুললেন স্ক্যালোনি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৬ কেজি গাঁজাসহ জামাই-শ্বশুর-মেয়েসহ আটক ৫ নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেলেন চাঁপাইনবাবগঞ্জের নাহিদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মানুষের পাশে ৫৩ বিজিবি, একদিনে চিকিৎসা পেলেন ২ হাজার মানুষ নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত এমপি গাজী নজরুলের ভিডিওটি অরিজিনাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের
News Title :

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

  • Reporter Name
  • Update Time : ০৭:৫০:২৬ অপরাহ্ণ, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৭৭ Time View

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে মূল বেতনের ১৫ শতাংশ হারে এই ভাতা কার্যকর হয়েছে। ফলে জুলাই মাসের বেতন থেকেই তারা নতুন হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা চালু করা হয়েছিল। নতুন অর্থবছরের শুরু থেকে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হওয়ায় মোট বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, বাড়ি ভাতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। ফলে এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং জুলাই মাসের বেতন বিল থেকেই বর্ধিত ভাতা পরিশোধ করা হবে

গত বছরের ২১ অক্টোবর এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিক অনুমোদন দেয়। সে সময় জারি করা প্রজ্ঞাপনে বাজেটের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে দুই ধাপে বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা কার্যকর করা হয়, যেখানে সর্বনিম্ন ভাতা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার টাকা। দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ করে মোট ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ভাতার পরিমাণ আগের মতোই ২ হাজার টাকা বহাল রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে দ্বিতীয় ধাপের বর্ধিত বাড়ি ভাড়া ভাতা আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

‘সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি’ জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

Update Time : ০৭:৫০:২৬ অপরাহ্ণ, বুধবার, ১ জুলাই ২০২৬