শিরোনামঃ
নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু নাচোলে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উপজেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনী প্রচারণা চালান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার ২৪ জেলায় অব্যাহত থাকাবে শৈত্যপ্রবাহ আমাদের সম্পর্ক সব সময়ই বন্ধুত্বপূর্ণ থাকবে: পরিবেশ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, ধানের শীষ খালে নিক্ষেপ এই মুহুর্তে আ.লীগকে নিয়ে নির্বাচন করার কোন সুযোগ নেই: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন জকসু নির্বাচন: ভিপি পদে চলছে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই জকসুর যে কেন্দ্রে মাত্র ৪ ভোট পেলেন শিবিরের ভিপি প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুই যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ
News Title :

এমপি হলে বরাদ্দের এক পয়সাও না নেয়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী – মিজানুর রহমান 

অঙ্গীকার করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মু. মিজানুর রহমান বলেছেন, আমি যদি এমপি নির্বাচিত হই, এলাকার উন্নয়নের জন্য যে বরাদ্দ আসবে তার একটি পয়সাও আমার পকেটে যাবে না। আমার দলের কোনো নেতা বা কর্মীকেও এমন সুযোগ দেওয়া হবে না। যদি নিজে দুর্নীতিমুক্ত থাকতে পারি এবং আমার দলের নেতাকর্মীদের দুর্নীতি থেকে দূরে রাখতে পারি তাহলে কেউ দুর্নীতি করার দুঃসাহস দেখাতে পারবে না।
রোববার বিকেলে দলদলী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ভোলাহাট উপজেলায় ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনি এ সমাবেশ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যায়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ড. মিজানুর রহমান। তিনি যুবকদের কর্মসংস্থান, কৃষি ইপিজেড স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং ভোলাহাট-রহনপুর সড়ক সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন।
সমাবেশে ড. মিজানুর রহমান বলেন, বাংলাদেশের এক নম্বর দুশমন হলো দুর্নীতি। দুর্নীতির কারণে দেশকে বিশ্ববাসীর সামনে অপমানজনকভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা এই পরিস্থিতির পরিবর্তন আনতে চাই। আগের অনেক এমপি জনগণের চোখ ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া কখনোই সম্ভব নয়। আমি জনগণের ভয় নয়, মহান আল্লাহ তায়ালার ভয়েই সব ধরনের দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখতে চাই।
তিনি বলেন, আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পান, তাহলে আমার দলের নেতৃবৃন্দের কাছে তা জানাবেন, তারা আমার যথাযথ শান্তির ব্যবস্থা করবে। আগের রাজনৈতিক দলগুলো যুবকদের শুধু ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। কিন্তু আমরা যুবকদের হাতে দায়িত্ব তুলে দিতে চাই। দেশের সংস্কার করতে হলে যুবকরা-ই আমাদের সবচেয়ে বড় শক্তি।
বক্তব্য শেষে তিনি বলেন, আপনারা এসব উন্নয়ন চান, তাহলে আমাকেও আপনাদের এমপি হিসেবে চাইতে হবে। সামনের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন। আমি একটি শান্তির এলাকা, একটি উন্নয়নের এলাকা এবং একটি দুর্নীতিমুক্ত এলাকা গড়ে তুলতে চাই। এজন্য আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
ভোলাহাট উপজেলা আমির মাওলানা মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য তারিকুল ইসলাম বকুল, ভোলাহাট উপজেলার নায়েবে আমীর লোকমান আলী, উপজেলা সাবেক আমির ক্বারী আলাউদ্দিন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

এমপি হলে বরাদ্দের এক পয়সাও না নেয়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী – মিজানুর রহমান 

Update Time : ০৫:৪১:০৭ অপরাহ্ণ, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫