শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার দস্যুতা ও রোড ডাকাতি প্রতিরোধে চৌডালা রোডে পুলিশ পেট্রোল টিমকে ব্রিফিং শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু সিলেটে এনসিপির পদযাত্রা আজ, ৫ উপজেলায় বিজিবি মোতায়েন যারা আগে ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী: মির্জা ফখরুল ‘নতুন বন্দোবস্তের কথা বলে ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে এনসিপি’
News Title :

১২ ঘণ্টায় ঢাকা থেকে টাঙ্গাইল, ফেসবুকে ক্ষোভ প্রকাশ এমপির

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৫:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২৭ মে ২০২৬
  • ১০৫ Time View

১২ ঘণ্টায় ঢাকা থেকে টাঙ্গাইল, ফেসবুকে ক্ষোভ প্রকাশ এমপির

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ এবং দুটি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে তীব্র যানজটের আটকা পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের কারণে নির্ধারিত সময়ে এলাকায় পৌঁছাতে না পেরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। সেই পোস্টে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনা করেছেন এই সংসদ সদস্য।

বুধবার (২৭ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গরিব অসহায় ও দুস্থ মানুষের ঈদ সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দকৃত (১০ লাখ টাকা) ঈদ উপহার সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য এবং টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মামুনের পরিবার এবং চরবাগডাঙ্গা বিজলি পড়ে নিহত মনোয়ারার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যেই গতকাল রাত ১১টা ৩৮ মিনিটে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু তীব্র যানজটের কারণে বেলা ১১টা ২৫ মিনিট, আমরা এখনো টাঙ্গাইলের জ্যামে আটকে আছি।

ইতোমধ্যে ১০০০ জনকে এক হাজার টাকা করে তালিকা অনুযায়ী সকাল ১০টা এবং ১১টায় দুইটি ভিন্নস্থানে জনগণের হাতে সরাসরি আমি উপস্থিত থেকে বিতরণ করার কথা ছিল। কিন্তু তীব্র যানজটের কারণে সেটা আর সম্ভব হলো না। সেজন্য আমি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি।

একদিকে যোগাযোগমন্ত্রীর পক্ষ থেকে ঈদ যাত্রায় জনগণের স্বস্তির কথা বলা হচ্ছে কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। যানজটের কারণে মানুষের দুঃসহ ভোগান্তির বাস্তব চিত্র আমি নিজে উপলদ্ধি করছি। ১২ ঘণ্টায় আমি ঢাকা থেকে মাত্র টাঙ্গাইল পৌঁছেছি। এই লম্বা জার্নিতে রাস্তায় কোথাও ট্রাফিক বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করলাম না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

১২ ঘণ্টায় ঢাকা থেকে টাঙ্গাইল, ফেসবুকে ক্ষোভ প্রকাশ এমপির

Update Time : ০৫:৩৫:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২৭ মে ২০২৬