শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার দস্যুতা ও রোড ডাকাতি প্রতিরোধে চৌডালা রোডে পুলিশ পেট্রোল টিমকে ব্রিফিং শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু সিলেটে এনসিপির পদযাত্রা আজ, ৫ উপজেলায় বিজিবি মোতায়েন যারা আগে ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী: মির্জা ফখরুল ‘নতুন বন্দোবস্তের কথা বলে ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে এনসিপি’
News Title :

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মো. রাসেল (২৭), দারিগাছা গ্রামের মো. রুবেল (২২) এবং শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনায় মাদক, চোরাচালান, দস্যুতা ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. সাহাদাত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মিনু বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে একটি সিএনজি চালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

Update Time : ০২:৩৩:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬