শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু আকাশে ৩ শক্তিশালী বজ্রঝড়, আঘাত হানতে পারে যেসব জেলায় গণপরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে, মানুষ স্বস্তিতে বাড়ি যাচ্ছে: সেতুমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ বাগআঁচড়া শেষ মুহূর্তে সাতমাইল পশুহাটে জমজমাট বেচাকেনা চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার শিশু রামিসা হত্যার বিচার ১ জুন থেকে শুরু : আইনমন্ত্রী বিশ্বকাপে রাউন্ড ৩২ থেকে বিদায় নেবে ব্রাজিল! দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
News Title :

গণপরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে, মানুষ স্বস্তিতে বাড়ি যাচ্ছে: সেতুমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ১৫ Time View

গণপরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে, মানুষ স্বস্তিতে বাড়ি যাচ্ছে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়াই আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।

আজ মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, গণপরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে। মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যাচ্ছে।

সেতুমন্ত্রী আরও বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, যাত্রীদের হ্যাবিট আছে যে তারা চলন্ত পথে গাড়িতে উঠতে চায়। কোনো যাত্রী সচেতন হয়ে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। সড়কের ওপর পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। কিছু হাটে পশু ও মানুষের চাপ বেশি হওয়ায় সড়ক পর্যন্ত হাট ছড়িয়ে পড়েছে।

পশু বিক্রি ও ঈদ যাত্রা—দুটোই নিরাপদ করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, দুর্ঘটনা রোধে সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে কিছু যাত্রী জীবনের নিরাপত্তার কথা ভাবছেন না। তবে যেকোনো বারের চেয়ে স্বস্তিতে ও নির্দিষ্ট ভাড়ায় মানুষ বাড়ি যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ

গণপরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে, মানুষ স্বস্তিতে বাড়ি যাচ্ছে: সেতুমন্ত্রী

Update Time : ০২:৩৬:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬