চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩০০ জন অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ কামাল হোসেন। এ সময় তিনি বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশায় সীমান্তবর্তী খেটে খাওয়া শীতার্ত জনসাধারণের দুভোর্গ লাঘবে বিজিবির পক্ষ থেকে কম্বল দেয়া হয়েছে। আগামীতে এই কার্যক্রম অব্যহত থাকবে। এদিকে কম্বল পেয়ে খুশি শীতার্ত অসহায়-দুস্থ মানুষেরা। এতে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ অন্যরা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিজিবির নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষ যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় শীতকালে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে।
কম্বল পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রচণ্ড শীতে এই কম্বল তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে।
বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে
চাঁপাই জনপদ ডেস্ক 












