
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকায় সূর্য-নারায়ণপুর বৈধ বালুমহাল থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী বালু উত্তোলনে বাধা দিলে একপর্যায়ে উত্তোলন কাজে ব্যবহৃত কিছু যন্ত্রাংশ ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইজারাকৃত সূর্য-নারায়ণপুর বৈধ বালুমহাল থেকে বালু উত্তোলনের প্রস্তুতি চলাকালে এলাকার বাসিন্দারা সেখানে উপস্থিত হয়ে আপত্তি জানান। তাদের দাবি, বালু উত্তোলনের ফলে নদীভাঙন বৃদ্ধি পেতে পারে এবং আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়তে পারে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।এক পর্যায়ে ক্ষুব্ধ কয়েকজন ব্যক্তি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতির কিছু অংশ ভাঙচুর ।
এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, নদী তীরবর্তী এলাকায় বালু উত্তোলনের কারণে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে এবং বাঁধ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের উদ্বেগের কারণে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অতীতেও বালু উত্তোলন নিয়ে স্থানীয়দের প্রতিবাদ দেখা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট বালুমহালের ইজারাদার বলেন আমরা টাকা দিয়ে বৈধ বালু মহল ইজারা নিয়েছি।
কিন্তু কিছু কুচক্রী মহল তারা অবৈধ ভাবে বালু উত্তোলন করার জন্য এলাকায়বাসীকে দিনে এসব করাচ্ছে।
আমরা বালু উত্তোলন না করতে পারলে আমাদের পথে বসতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 

















