শিরোনামঃ
নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা ও সীসা কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ২৬ লাখ টাকা বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার  বালিয়াডাঙ্গীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত ১৭ দিন পর সোনামসজিদ বন্দরে ফের শুরু হচ্ছে পাথর আমদানি নাচোলে ১৪ বছরের কিশোর ইব্রাহিম নিখোঁজ, দিশেহারা পরিবার যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
News Title :

চাঁপাইনবাবগঞ্জে ৭,৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৬:৫৫ অপরাহ্ণ, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫২ Time View

চাঁপাইনবাবগঞ্জে ৭,৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ৫শ কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ।
বক্তারা জানান, ‘ব্রি ধান-৯৮’ আউশ মৌসুমের একটি আধুনিক ও উচ্চফলনশীল জাত, যা প্রায় ১১২ দিনের মধ্যে পরিপক্ক হয়। এ জাতটি খরা ও পোকা-মাকড় সহনশীল হওয়ায় কৃষকদের জন্য অত্যন্ত উপযোগী। এছাড়া আউশ মৌসুম শেষে একই জমিতে আমন ধান চাষের সুযোগ সৃষ্টি হয়, যা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, প্রতি হেক্টরে প্রায় ৫ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম এই ধানের চাল চিকন, লম্বা ও সাদা এবং রান্নার পর ভাত ঝরঝরে হয়। শক্ত কাণ্ড ও খাড়া পাতার কারণে চিটে হওয়ার ঝুঁকিও কম।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকদের মাঝে জনপ্রতি ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি আউশ বীজ (ব্রি ধান-৯৮) বিতরণ করা হচ্ছে।

কৃষি বিভাগ আশা করছে, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা কম খরচে অধিক ফলন উৎপাদনে উৎসাহিত হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ৭,৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Update Time : ০৯:৪৬:৫৫ অপরাহ্ণ, সোমবার, ৪ মে ২০২৬