শিরোনামঃ
নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা ও সীসা কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ২৬ লাখ টাকা বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার  বালিয়াডাঙ্গীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত ১৭ দিন পর সোনামসজিদ বন্দরে ফের শুরু হচ্ছে পাথর আমদানি নাচোলে ১৪ বছরের কিশোর ইব্রাহিম নিখোঁজ, দিশেহারা পরিবার যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
News Title :

ছুটির দিনে সরকারি গাড়ি নিয়ে মাছ শিকারে নওগাঁ গেলেন নাচোলের এসিল্যান্ড

জনগণের সেবার জন্য বরাদ্দ সরকারি গাড়ি ব্যবহার হলো মাছ শিকারে। নওগাঁর নিয়ামতপুরে সরকারি ছুটির দিনে তিন থেকে চারটি সরকারি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে একটি চাষকৃত মাছের পুকুরপাড়ে। সেখানে প্রশাসনের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা মেতে ছিলেন মাছ ধরায়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামের একটি দিঘিতে এ ঘটনা ঘটে।

পুকুরটি স্থানীয় রাসেল নামে এক ব্যক্তির লিজকৃত। তিনি সাধারণ মানুষকে দুই দিনের জন্য বড়শি ফেলে মাছ ধরার সুযোগ দিতেন ২০ হাজার টাকার বিনিময়ে। কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা সেখানে কোনো খরচ ছাড়াই মাছ ধরতে যান। এমনকি চাঁপাইনবাবগঞ্জ থেকেও এক কর্মকর্তা বন্ধুর দাওয়াতে সরকারি গাড়ি ব্যবহার করে সেখানে আসেন নাচোলের সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ সুলতানা রাজিয়া ।

পুকুরপাড়ে মাছ ধরতে দেখা গেছে, নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পত্নীতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়াকে।

এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, “এটি সরকারি দিঘি, তাই আমরা মাছ ধরতে গিয়েছি।”

চাঁপাইনবাবগঞ্জ থেকে সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে আসার বিষয়ে নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া বলেন, আমি এবিষয়ে কোনো কথা বলতে চায়না বলে তিনি প্রতিবেদকের ফোন কেটে দেন। পরে হোয়াটসঅ্যাপ এ মেসেজ পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামও মাছ ধরার বিষয়টি স্বীকার করেছেন, তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

লিজগ্রহীতা রাসেল বলেন, দুই দিনের জন্য সাধারণ মানুষের কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয়। তবে প্রশাসনের কেউ কোনো টাকা দেয়নি।”

সচেতন মহল বলছেন, জনগণের করের টাকায় পরিচালিত সরকারি গাড়ি এভাবে ব্যক্তিগত বিনোদনে ব্যবহার করা শুধু অনিয়ম নয়, এটি সরাসরি সরকারি আইন ও নিয়মের লঙ্ঘন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণের মধ্যে নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে।

তাদের প্রশ্ন, জনগণের সেবার জন্য ব্যবহৃত সরকারি সম্পদ যদি ভোগ-বিলাসে খরচ হয়, তবে এ দায়ভার নেবে কে?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

ছুটির দিনে সরকারি গাড়ি নিয়ে মাছ শিকারে নওগাঁ গেলেন নাচোলের এসিল্যান্ড

Update Time : ১১:২৬:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ আগস্ট ২০২৫