শিরোনামঃ
News Title :

জাবিতে ধর্ষণের অভিযোগের নতুন মোড়, নেপথ্যে ভাইরাল ২৮৯ পৃষ্ঠার নথি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের এক নারী শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ধর্ষণের অভিযোগের ঘটনায় অভিযুক্ত এস. এম. তারিকুল ইসলাম নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসেন। তার ভাষ্যমতে, ওই নারী শিক্ষার্থী ও তিনি পূর্ব পরিচিত ও দীর্ঘদিন যাবৎ তারা একটি সম্পর্কে ছিলেন।

সম্প্রতি তিনি তাদের মধ্যকার সম্পর্কের প্রমাণস্বরূপ ২৮৯ পৃষ্ঠার একটি গুগল ড্রাইভ ফাইল প্রচার করেন। সেখানে তিনি তাদের মধ্যকার বিভিন্ন কথপোকথন, ছবিসহ বিভিন্ন বিষয় সংযুক্ত করেন। তিনি বলেন, সেই নারী শিক্ষার্থী তার সাথে সম্পর্কে থাকাকালীন একাধিক ছেলের সাথেও সম্পর্কে গিয়েছিল।

তবে অভিযুক্তের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার জন্য তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ ছিল।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, লোক প্রশাসন বিভাগের ৫৩তম ব্যাচের ওই নারী শিক্ষার্থী অভিযোগ করেন যে, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী এস. এম. তারিকুল ইসলাম গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে বীর প্রতীক তারামন বিবি হল এলাকা থেকে তাকে হুমকি দিয়ে পার্শ্ববর্তী ইসলামনগরে ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তার হাত-পা ও মুখ বেঁধে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনসহ ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ওই নারী শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত সাবেক শিক্ষার্থীর সনদপত্র সাময়িকভাবে স্থগিতও করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

পিঠালী তোলার বিলে মানবিক উদ্যোগ—কৃষক ও পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন বইপ্রেমী নাহিদ উজ্জামান

জাবিতে ধর্ষণের অভিযোগের নতুন মোড়, নেপথ্যে ভাইরাল ২৮৯ পৃষ্ঠার নথি

Update Time : ১১:৪১:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬