শিরোনামঃ
বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল মেয়ে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট আজ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সন্তানকে বাঁচালেন বাবা ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩ পিঠালী তোলার বিলে মানবিক উদ্যোগ—কৃষক ও পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন বইপ্রেমী নাহিদ উজ্জামান চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ডিজেলভর্তি ট্যাংকলরি জব্দ চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে দুই শতাধিক শিক্ষার্থী অসুস্থ
News Title :

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।

নিহতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (৩০) ও ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে লিমন (২৮)। এদের মধ্যে নিহত লিমন পেশায় মাইক্রোবাস চালক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারীর বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম যাওয়ার পথে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও এক কন্যা শিশু রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল মেয়ে

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩

Update Time : ০৯:৪৬:০৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬