
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতুর গাড়িতে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পরপর দুটি পোস্টে এ অভিযোগ করেন তিনি।
দুপুর ২টা ৪২ মিনিটে দেওয়া প্রথম পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’
এরপর ৩টা ১৩ মিনিটে দেওয়া আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচমাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?’
জানা যায়, গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীদের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ কর্মসূচি শেষ করে পাশেই একটি রেস্তোরাঁয় দুপুরের লাঞ্চে যাওয়ার পথে সারজিস আলমের গাড়ি বহরের ওপর হামলা চালায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা। এসময় সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।
এসময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি।
Md Biplob Ahommed 


















