শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার চককীর্তিতে ডিকাপ’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অতিরিক্ত যাত্রী, কম বগি: চাঁপাইনবাবগঞ্জে লোকাল ট্রেনে ভোগান্তিতে যাত্রীরা যশোরের শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউররহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত ঈদের সকালে ঈদগাহে মুসল্লিদের ঢল, গ্রামে গ্রামে উৎসবমুখর পরিবেশ ঈদের দিন যশোরে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর চাঁদা না দেওয়াই বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক পলশা মহেষপুর পাবসস’র উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইদসামগ্রী বিতরণ ১২ ঘণ্টায় ঢাকা থেকে টাঙ্গাইল, ফেসবুকে ক্ষোভ প্রকাশ এমপির
News Title :

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:৪৫ অপরাহ্ণ, রবিবার, ৩ মে ২০২৬
  • ৫১ Time View

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে চাঁদপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আলাদাভাবে জেলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন, সমাবেশ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং সবশেষে বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

রোববার (৩ মে) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক একইসঙ্গে জেলা কমিটির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমনকে কেন্দ্র করে এরইমধ্যে দলের স্থানীয় পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। সর্বশেষ রোববার বিকেলে জেলা কার্যালয়ে আরেকটি সভা করেন তিনি। সেখানে দলের বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা দেন শেখ ফরিদ আহমেদ মানিক। প্রধানমন্ত্রীর আগমনে চাঁদপুরবাসী প্রমাণ করতে পারে। বিএনপির ঘাঁটি, চাঁদপুরের মাটি।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সড়ক, রেল ও নৌপথ সুবিধা থাকায় চাঁদপুরে একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড ) স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে। তার সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে আরও কিছু পরিকল্পনার কথাও তুলে ধরবেন তিনি।

এ দিকে, বিএনপি এবং সরকারি প্রশাসন সূত্র জানায়, ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরে আগমনকে ঘিরে এরইমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া শুরু হয়েছে।

তার আগে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি আগামী ৭ মে চাঁদপুরে যাবেন। সেখানে বেশকিছু অগ্রগতির খোঁজখবর নেবেন তিনি।

চাঁদপুর সদরে ডাকাতিয়া নদীর সঙ্গে সংযোগ, শাহমাহমুদপুর ইউনিয়নের ওপর দিতে প্রবাহিত বিশ্বখাল নামে পরিচিত কৃষকের সেচে ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই খাল খনন কাজের উদ্বোধন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সুধী সমাবেশ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জনসভার স্থান চাঁদপুর সরকারি কলেজ মাঠ প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তবে সবকিছু চূড়ান্ত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিএনপির হাইকমান্ড এবং চাঁদপুর জেলা বিএনপির শীর্ষ নেতাদের সবুজ সংকেত পাওয়ার পরই।

সর্বশেষ বিগত ২০০৬ সালের মাঝামাঝিতে তারেক রহমান চাঁদপুরে যান। লংমার্চ করে সেখানে কয়েকটি উপজেলায় সমাবেশ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

Update Time : ১১:২৫:৪৫ অপরাহ্ণ, রবিবার, ৩ মে ২০২৬