শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের প্রকোপ অব্যাহত, হাসপাতালে ভর্তি ১১ রোগী ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে -এমপি নূরুল ইসলাম বুলবুল বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক-ম্যাসেঞ্জার তিন বছর ধরে ভবঘুরে জীবন, অবশেষে মিলল পরিচয়—ফিরছেন রাজশাহীর ষষ্ঠী বর্মন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন যেভাবে ভতুর্কি খাতে বরাদ্দ ৮৯ হাজার ৫৩৮ কোটি টাকা ২৩ জেলা-৩২৯ উপজেলায় হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কিডনি ডায়ালাইসিসে খরচ কমাতে শুল্ক ছাড়ের প্রস্তাব পাহাড়ের উন্নয়নে বাজেটে বড় বরাদ্দ, অবকাঠামো-শিক্ষা-স্বাস্থ্যখাতে নতুন গতি বাজেটে বাড়ছে প্রতিবন্ধী ভাতা, বাড়ছে উপকারভোগীর সংখ্যাও
News Title :

দুই বছর পর ইংল্যান্ড দলে ফিরলেন অলি রবিনসন

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:৫৮ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১০৪ Time View

দুই বছর পর ইংল্যান্ড দলে ফিরলেন অলি রবিনসন

অ্যাশেজের হতাশা পেছনে ফেলে নতুন শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের জন্য ঘোষিত দলে বড় পরিবর্তন এনেছে তারা। দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন পেসার অলি রবিনসন। এ ছাড়াও দলে ডাক পেয়েছেন তিন অনভিষিক্ত ক্রিকেটার এমিলিও গে, জেমস রিউ ও সনি বেকার।

৪ জুন লর্ডসে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে অ্যাশেজ হারের পর এটিই ইংল্যান্ডের প্রথম টেস্ট। সেই ব্যর্থতার পর ওপেনার জ্যাক ক্রলিকে বাদ দিয়েছে ইংল্যান্ড। ২০২২ সালে বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো টেস্ট দল থেকে বাদ পড়লেন ক্রলি।

ক্রলির জায়গায় একাদশে সুযোগ পেতে যাচ্ছেন ডারহামের ২৬ বছর বয়সী ওপেনার এমিলিও গে। মৌসুমের শুরুতে ডারহামের হয়ে তিনটি সেঞ্চুরি করে নির্বাচকদের নজরে এসেছেন তিনি। লর্ডসে বেন ডাকেটের সঙ্গে ইনিংস শুরু করার কথা তার।

গের গল্পে আছে আরেকটি আলাদা মাত্রা। তিনি এর আগে ইতালির হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। এবার ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় তিনি।

দলে থাকা রেক নতুন মুখ জেমস রিউ। ২২ বছর বয়সি এই ব্যাটসম্যান-উইকেটকিপারকে মূলত ব্যাটিং ও কিপিং কভার হিসেবে রাখা হয়েছে। বয়স কম হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১২টি সেঞ্চুরি আছে। সাধারণত মিডল অর্ডারে খেললেও ইংল্যান্ড তাকে ওপেন করানোর পরীক্ষাও করেছে সমারসেটের হয়ে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তার একাদশে ঢোকার সম্ভাবনা তুলনামূলক কম।

পেস আক্রমণে সবচেয়ে বড় খবর রবিনসনের প্রত্যাবর্তন। ৩২ বছর বয়সি সাসেক্স পেসার সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৪ সালে ভারতের বিপক্ষে। এরপর ফিটনেস ও চোটজনিত সমস্যাসহ নানা কারণে তিনি ইংল্যান্ডের পরিকল্পনা থেকে সরে যান। তবে টেস্টে তার রেকর্ড এখনও খুব শক্তিশালী, ২০ ম্যাচে ৭৬ উইকেট, গড় ২৩-এর নিচে।

স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন ও ক্রিস ওকসের ধারাবাহিক অবসরের পর ইংল্যান্ডের পেস বিভাগ পুনর্গঠনের প্রয়োজন ছিল। সেই জায়গায় রবিনসনকে আবার আক্রমণের নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে দেখা হচ্ছে। মৌসুমের শুরুতে সাসেক্সের অধিনায়কত্ব পেয়েছেন তিনি। পাঁচ ম্যাচে ১৭ উইকেট নেওয়ার পাশাপাশি সারের বিপক্ষে সেঞ্চুরিও করেছেন।

রবিনসনের সঙ্গে পেস আক্রমণে আছেন জশ টাং, গাস অ্যাটকিনসন, ম্যাথু ফিশার ও সনি বেকার। ২৩ বছর বয়সী বেকার গত বছর সাদা বলের ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেকে কঠিন সময় পার করেছিলেন। তবে হ্যাম্পশায়ারের হয়ে মৌসুমের ভালো শুরু তাকে টেস্ট দলে জায়গা এনে দিয়েছে।

জোফরা আর্চার এখন আইপিএলে আছেন। তিনি প্রথম টেস্টের জন্য প্রস্তুত নন, তবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ফেরার সম্ভাবনা আছে। ব্রাইডন কার্সে কবজির চোট থেকে সেরে উঠছেন।

স্পিন বিভাগে শোয়েব বশিরকে রাখা হয়েছে, যদিও পুরো অ্যাশেজ সিরিজে তাকে উপেক্ষা করা হয়েছিল। তার সঙ্গে স্পিনার জায়গার লড়াইয়ে থাকবেন রেহান আহমেদ। লেগ স্পিনার রেহান সুযোগ পেলে প্রথমবার ঘরের মাঠে টেস্ট খেলবেন।

ইংল্যান্ডের দল ঘোষণার পর আরেকটি বড় ঘটনা ঘটেছে। দলে জায়গা না পেয়ে ৩৬ বছর বয়সি বাঁহাতি স্পিনার লিয়াম ডসন তাৎক্ষণিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। গত গ্রীষ্মে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে তাকে ফিরিয়েছিল ইংল্যান্ড, কিন্তু অ্যাশেজে তাকে নেওয়া হয়নি।

ইংল্যান্ড নতুন জাতীয় নির্বাচকও নিয়োগ দিয়েছে। অস্ট্রেলিয়ান মার্কাস নর্থ হয়েছেন ইংল্যান্ডের নতুন ন্যাশনাল সিলেক্টর। ডারহামের ডিরেক্টর অব ক্রিকেট নর্থ দায়িত্ব নিচ্ছেন লুক রাইটের জায়গায়। ব্যক্তিগত কারণে অ্যাশেজের পর সরে দাঁড়িয়েছিলেন রাইট। নর্থই প্রথম বিদেশি, যিনি ইংল্যান্ডের নির্বাচক প্যানেলের প্রধান হচ্ছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ড দল

বেন স্টোকস, রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, জেমস রিউ, অলি রবিনসন, জো রুট, জেমি স্মিথ ও জশ টাং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের প্রকোপ অব্যাহত, হাসপাতালে ভর্তি ১১ রোগী

দুই বছর পর ইংল্যান্ড দলে ফিরলেন অলি রবিনসন

Update Time : ১১:৩৬:৫৮ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২৬