শিরোনামঃ
২৫০ শয্যার হাসপাতালে দেওয়া হতো ১০০ রোগীর খাবার, সমাধান করলেন এমপি দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ১৩ মে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কাল বিক্ষোভ সমাবেশ আম বিক্রেতাদের জন্য আম কার্ড দেয়ার ঘোষণা বিএনপি নেতার রাজশাহীতে ট্রাক চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর,আগুনে পুড়ল ২টি ডাম্প ট্রাক বিক্ষুব্ধ জনতা আমতলী চা বাগান নিয়ে অপপ্রচারের অভিযোগ, সাবেক ব্যবস্থাপক কাজী মাসুদুর রহমানকে ঘিরে বিতর্ক চাঁপাইনবাবগঞ্জে ৭,৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শিবগঞ্জে পরকীয়ার অভিযোগে প্রেমিক-প্রেমিকা আটক, এলাকায় তোলপাড়।
News Title :

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৭ Time View

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ বার্ষিক হালনাগাদে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ, পেছনে ফেলেছে শ্রীলঙ্কাকে। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে এই চিত্র দেখা গেছে।

আইসিসির এই বার্ষিক হিসাবের ক্ষেত্রে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর পূর্ণ (১০০ শতাংশ) পয়েন্ট এবং আগের দুই বছরের ম্যাচগুলোর অর্ধেক (৫০ শতাংশ) পয়েন্ট গণনায় আনা হয়েছে। তবে ২০২৩ সালের মে মাসের আগের ম্যাচগুলো বিবেচনার বাইরে রাখা হয়েছে।

এই নতুন সমীকরণে শ্রীলঙ্কা হারিয়েছে ৬ রেটিং পয়েন্ট, যার ফলে তারা নেমে গেছে নবম স্থানে। তাদের ঠিক এক ধাপ নিচে, মাত্র ১ পয়েন্ট ব্যবধানে দশম স্থানে রয়েছে আফগানিস্তান।

পিএসএলের টুর্নামেন্টসেরা একাদশে জায়গা পেলেন যারা

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত, যাদের সংগ্রহ ২৭৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের (২৬২) সঙ্গে তাদের ব্যবধান কিছুটা কমে এসেছে। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (২৫৮)। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে চতুর্থ থেকে সপ্তম স্থানে অবস্থান করছে। শীর্ষ সাতটি দলের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি।

ইতিবাচক অগ্রগতি দেখা গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলেও। রেটিং পয়েন্ট ৫ বৃদ্ধি পাওয়ায় তারা আগের চেয়ে আরও শক্ত অবস্থানে পৌঁছেছে। বর্তমানে ১০ নম্বরে থাকা বাংলাদেশ নারী দল নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এর আগে ১ মে প্রকাশিত মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও এক ধাপ উন্নতি করেছিল টাইগ্রেসরা।

নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১৬ দলেও কোনো রদবদল হয়নি। অস্ট্রেলিয়া ২৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, ইংল্যান্ড (২৭৫) দ্বিতীয় এবং ভারত (২৬৪) তৃতীয় স্থানে আছে। এর পরের অবস্থানগুলোতে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে।

এবারের হালনাগাদে চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র, যারা নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে ছাড়িয়ে উঠে এসেছে ১৩তম স্থানে। এছাড়া নেপাল, ওমানসহ কয়েকটি দলও উন্নতি করেছে। ইতালি, স্পেন, সাইপ্রাস ও ইসোয়াতিনির মতো দলগুলোর র‍্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে।

অন্যদিকে প্রয়োজনীয় সংখ্যক ম্যাচ না খেলায় কিছু দল র‍্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। পুরুষদের তালিকায় ফিজি, গাম্বিয়া, গ্রিস ও ইসরায়েল জায়গা হারিয়েছে। ফলে দলসংখ্যা ১০২ থেকে কমে দাঁড়িয়েছে ৯৮-এ। নারী ক্রিকেটেও কম্বোডিয়া ও পেরু র‍্যাঙ্কিং থেকে ছিটকে গেছে। বর্তমানে নারী র‍্যাঙ্কিংয়ে রয়েছে মোট ৭৮টি দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

২৫০ শয্যার হাসপাতালে দেওয়া হতো ১০০ রোগীর খাবার, সমাধান করলেন এমপি

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

Update Time : ১০:২৫:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ মে ২০২৬