শিরোনামঃ
‘সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি’ জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল বিশ্বকাপ শেষে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সূচি ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম আর্জেন্টিনার ড্রেসিংরুমে কি হচ্ছিল, জানাল দেশটির গণমাধ্যম ড্রেসিংরুমে কী ঘটেছিল, মুখ খুললেন স্ক্যালোনি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৬ কেজি গাঁজাসহ জামাই-শ্বশুর-মেয়েসহ আটক ৫ নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেলেন চাঁপাইনবাবগঞ্জের নাহিদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মানুষের পাশে ৫৩ বিজিবি, একদিনে চিকিৎসা পেলেন ২ হাজার মানুষ নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত এমপি গাজী নজরুলের ভিডিওটি অরিজিনাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের
News Title :

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার করা ১০১টি হারানো (মিসিং) মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গত জুন মাসজুড়ে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে মোবাইলগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী শতাধিক মোবাইলের মালিক উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা মোবাইল উদ্ধারে জেলা পুলিশের উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ আনন্দিত। ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

‘সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি’ জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

Update Time : ১০:৫১:৩১ অপরাহ্ণ, বুধবার, ১ জুলাই ২০২৬