শিরোনামঃ
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি অনিশ্চিত ফ্রুট ব্যাগের সংকটে ধুঁকছে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা ফারাক্কার প্রভাবে শুকিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নদী, ৪৯ বছরেও মেলেনি সমাধান সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার রাব্বি-সোহেল ডিবি সেজে চাঁদাবাজির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থী আটক রাজৈরের ইশিবপুর ইউনিয়ন সাবেক ৩নং ওয়ার্ডের প্রবাসী ও যুব সমাজের উদ্যগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং নাচোলে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত ও ৬ দফা দাবি উত্থাপন রাজশাহীর ৫ ফেরিঘাট মাদক পাচারের নিরাপদ রুট গোমস্তাপুরের আড্ডা রাইহোগ্রাম থেকে চোলাইমদ ও ওয়াশ উদ্ধার, আটক ১ সকাল ৯টার মধ্যে ২ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
News Title :

পানি সংকট নিয়ে অনুষ্ঠিত গম্ভীরা উপভোগ করলেন মির্জা ফখরুল

পদ্মা নদীর অববাহিকায় পানির নায্য হিস্যা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির গণসমাবেশ। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সমাবেশের মধ্যেই আয়োজন করা হয় এই অঞ্চলের জনপ্রিয় লোকগীতি গম্ভীরা গান।
এই গম্ভীরা গানের মধ্য দিয়ে তুলে ধরা হয় পদ্মা নদীর অববাহিকায় থাকা জেলাগুলোতে পানির অভাবে নানা সংকট ও সমস্যার কথা। যা সরাসরি উপভোগ করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গম্ভীরায় তুলে ধরা হয়, ভারত থেকে বয়ে আসা পদ্মা নদীর অতিরিক্ত পানির প্রভাবে প্রতি বছরের নদী ভাঙন ও পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা। এসময় এই অঞ্চলের জীব-বৈচিত্রের পরিবর্তনের কথা তুলে ধরা হয় নানা-নাতির গম্ভীরা গানে। গম্ভীরা দেখে কয়েক দফায় হাসি মুখে দেখা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পরে অংশ নেয়া নানা-নাতিকে তার সাথে হাত মেলাতে দেখা যায়।
‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চলছে চাঁপাইনবাবগঞ্জে। গত ২ নভেম্বর স্থানীয় শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এরপর প্রতি উপজেলার সমাবেশ হয়েছে।
গণসমাবেশে সভাপতিত্ব করেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলামসহ অন্যান্যরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি অনিশ্চিত

পানি সংকট নিয়ে অনুষ্ঠিত গম্ভীরা উপভোগ করলেন মির্জা ফখরুল

Update Time : ১০:২৮:০৮ অপরাহ্ণ, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫