শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার চককীর্তিতে ডিকাপ’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অতিরিক্ত যাত্রী, কম বগি: চাঁপাইনবাবগঞ্জে লোকাল ট্রেনে ভোগান্তিতে যাত্রীরা যশোরের শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউররহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত ঈদের সকালে ঈদগাহে মুসল্লিদের ঢল, গ্রামে গ্রামে উৎসবমুখর পরিবেশ ঈদের দিন যশোরে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর চাঁদা না দেওয়াই বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক পলশা মহেষপুর পাবসস’র উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইদসামগ্রী বিতরণ ১২ ঘণ্টায় ঢাকা থেকে টাঙ্গাইল, ফেসবুকে ক্ষোভ প্রকাশ এমপির
News Title :

ফারাক্কার বাঁধ খুলে দেয়ায় হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি

  • Reporter Name
  • Update Time : ১০:৫২:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
  • ৬৩১ Time View

ফারাক্কার বাঁধ খুলে দেয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢল আর টানা বৃষ্টিতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এসব এলাকায় ব্যাপক পরিমাণ ফসলি জমিও পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদানও। ফলে ওইসব এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ১৫ ঘণ্টার ব্যবধানে পদ্মায় পানি বেড়েছে ৫ সেন্টিমিটার। আজ মঙ্গলবার সকাল ৯ টায় পদ্মায় ২১ দশমিক ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচে রয়েছে।

জানা গেছে, সদর উপজেলা দুটি ও শিবগঞ্জ উপজেলার তিন মোট ৫টি ইউনিয়নের প্রায় ৮ হাজার পরিবার পানিবন্দি রয়েছেন। এর মধ্যে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৭০০ ও আলাতুলি ইউনিয়নের ৬০০ পরিবার পানিবন্দি। এছাড়া শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ৩ হাজার পরিবার, উজিরপুর ইউনিয়নের ৪৫০ ও দুর্লভপুর ইউনিয়নের ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে জীবন পার করছেন।

পদ্মা নদীর পানি উপচে ফসলি জমি ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। এর মধ্যে সদর উপজেলার ৪৩ হেক্টর ও শিবগঞ্জ উপজেলার ৩৬০ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা দুটির কৃষি কর্মকর্তারা।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে পানি বাড়ায় নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি রয়েছে বলে খবর পাওয়া গেছে। শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মানুষের তালিকা প্রস্তুতের জন্য উপজেলাগুলোয় নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা পেলে যাচাই-বাছাই করে তাদের ত্রাণের আওতায় আনা হবে। গতকাল সোমবার শিবগঞ্জ উপজেলার প্রায় তিন স্বাভাবিক মানুষের মাঝে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার

ফারাক্কার বাঁধ খুলে দেয়ায় হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি

Update Time : ১০:৫২:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫