শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় ভয়াবহ লোডশেডিং, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী ও স্থানীয়রা চূড়ান্ত তালিকায়ও উপেক্ষিত চাঁপাইনবাবগঞ্জ, সংরক্ষিত নারী আসনে নেই পাপিয়া ও শুচি মোহাম্মদপুরে দুই ছিনতাইকারীকে ধরল সিটিটিসি ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। বর্ডার পার হয়ে গেল ২০০ গরু, বিএসএফ জানালে জানলো বিজিবি চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল নিবন্ধনে উপচে পড়া ভিড় এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাপিয়া ও শুচি মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ
News Title :

ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনা ও হতাহতের রেশ না কাটতেই চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে কালুরঘাট ব্রিজের বোয়ালখালী উপজেলা অংশে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর নদীতে লাফ দেওয়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন নিখোঁজ থাকার তথ্য ফায়ার সার্ভিসকে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করা ব্যক্তিকে ট্রাকের চালক বলে শনাক্ত করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি নদীতে তলিয়ে গেছে। সেখান থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ট্রাকচালকের হেলপার নিখোঁজ বলে জানিয়েছেন। তাকে উদ্ধার করতে আমাদের টিম ঘটনাস্থলে গেছেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে প্রশাসনের কর্মকর্তারা আমাদের ডুবুরি টিমের সহায়তা চেয়েছেন। কিন্তু নিয়মানুযায়ী রাতে নদীতে আমাদের ডুবুরি টিম কাজ করেন না। কিন্তু প্রশাসনকে অবহিত করা হয়েছে। এরপরও আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এর আগে, গত ২৫ মার্চ বিকালে কুষ্টিয়ার কুমারখালী থেকে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহন নামে একটি বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে পদ্মায় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ

ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক

Update Time : ০৯:২৮:০৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬