শিরোনামঃ
নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা ও সীসা কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ২৬ লাখ টাকা বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার  বালিয়াডাঙ্গীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত ১৭ দিন পর সোনামসজিদ বন্দরে ফের শুরু হচ্ছে পাথর আমদানি নাচোলে ১৪ বছরের কিশোর ইব্রাহিম নিখোঁজ, দিশেহারা পরিবার যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
News Title :

বজ্রপাতের ঝুঁকিতে চাঁপাইনবাবগঞ্জ

  • Reporter Name
  • Update Time : ১০:২৩:২৭ অপরাহ্ণ, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১৩০ Time View

বজ্রপাতের ঝুঁকিতে চাঁপাইনবাবগঞ্জ

বাংলাদেশের অনেক জেলা বজ্রপাতের জন্য ঝুঁকিপূর্ণ, তারমধ্যে চাঁপাইনবাবগঞ্জ অন্যতম। সোমবার (২৭ এপ্রিল) আবহাওয়া অফিসের বরাত দিয়ে দেশের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। গত দুইদিনে দেশজুড়ে বজ্রপাতে ২৩ জনের মৃত্যু হয়।এমন উদ্বেগজনক সময়ে প্রকাশিত হয় সংবাদটি।

যদিও এ বছর এখন পর্যন্ত বজ্রপাতে জেলায় কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে- গত বছরে জেলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এরমধ্যে একদিনেই সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়।

এছাড়াও ২০২১ সালে পদ্মা নদীতে বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাত হলে ১৭ জন মারা যান। এক বজ্রপাতে এটিই জেলায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হয়।

সোমবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, সিলেটের সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি বজ্রপাত হয়। এর বাইরে নেত্রকোনা, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, মেহেরপুর, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বান্দরবান, রাঙামাটি, বরিশালের খেপুপাড়াসহ আরো কিছু এলাকায় তুলনামূলক বেশি বজ্রপাত হয়।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি অঞ্চল এবং হিমালয়ের পাদদেশ ঘিরে যে আবহাওয়াগত ব্যবস্থা তৈরি হয়, তার প্রভাবও বাংলাদেশে পড়ে। এসব অঞ্চল থেকে তৈরি হওয়া বজ্রমেঘ পশ্চিমবঙ্গ হয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, যশোরসহ বিভিন্ন জেলায় প্রবেশ করে এবং স্থানীয় জলীয় বাষ্পের সঙ্গে মিশে আরো শক্তিশালী হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

বজ্রপাতের ঝুঁকিতে চাঁপাইনবাবগঞ্জ

Update Time : ১০:২৩:২৭ অপরাহ্ণ, শুক্রবার, ১ মে ২০২৬