বরেন্দ্র অঞ্চলে এক লাখ তালগাছ রোপণের উদ্যোগ

বরেন্দ্র অঞ্চলে এক লাখ তালগাছ রোপণের প্রকল্প গ্রহণ করেছে স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন। সংগঠনটি তাদের ‘কাউন্টার ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট’ এর আওতায় এ পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে তালগাছ রোপণের কাজ শুরু হয়েছে।

এ দিন সকাল ১০টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হঠাৎপাড়া-মাধবপুর রাস্তার দুই পাশে সংরক্ষিত রোড রিজার্ভে ২০০টি তালগাছ রোপণ করা হয়। পর্যায়ক্রমে বরেন্দ্র এলাকায় মোট ১ লাখ তালগাছ রোপণ করা হবে বলে জানিয়েছে স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশন।

উদ্বোধনী দিনে তালগাছ রোপণের সময় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ, উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম, গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মরিয়ম সরকার, এক্সিকিউটিভ মেম্বার মো. রহমতুল্লাহ, কেল্লাবারুইপাড়া জামে মসজিদের ইমাম মুফতি নোমান বারী প্রমুখ।

স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশন বলছে, তালগাছ একদিকে যেমন বজ্রপাতে প্রাণহানি কমাতে ভূমিকা রাখবে, তেমনি জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একসময় বরেন্দ্র অঞ্চলে প্রচুর তালগাছ থাকলেও দিনে দিনে তা কমে গেছে। তাই তাদের এই উদ্যোগ।

ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার মো. রহমতুল্লাহ বলেন, প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো খরাপ্রবণ এলাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ ও স্থানীয় সাঁওতাল জনগোষ্ঠীকে টেকসই কৃষি এবং বনায়ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন ও সক্ষম করে তোলা। গাছগুলো যেন মারা না যায় তার জন্য এগুলোর পরিচর্যা করবে স্থানীয় সাঁওতাল জনগোষ্ঠী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

বরেন্দ্র অঞ্চলে এক লাখ তালগাছ রোপণের উদ্যোগ

Update Time : ০৬:০৯:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫