ভতুর্কি খাতে বরাদ্দ ৮৯ হাজার ৫৩৮ কোটি টাকা

  • Md Biplob Ahommed
  • Update Time : ১০:১৭:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৮ Time View

প্রস্তাবিত বাজেটে ভর্তুকি খাতে বরাদ্দ কিছুটা কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এ খাতে ৮৯ হাজার ৫৩৮ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। যা ২০২৫-২৬ অর্থবছরের সংশোধীত বাজেটের তুলনায় ৫ হাজার ৪৯৩ কোটি টাকা কম।

২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ ছিল ৮৮ হাজার ৯২০ কোটি টাকা। যা সংশোধনীতে বৃদ্ধি পেয়ে ৯৫ হাজার ৩১ কোটি হয়েছে। আর ২০২৪-২৫ অর্থবছরে ভর্তুকিতে সরকারের ব্যয় হয়েছিল ১ লাখ ৮ হাজার ৬৭৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়।

ভর্তুকি কমলেও রপ্তানি ও রেমিট্যান্স খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ওই খাতে ২০২৬-২৭ অর্থবছরে ১৬ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা আগের অর্থবছরে ছিল ১৫ হাজার ২২৫ কোটি টাকা।

ভর্তুকি, প্রণোদনা, সাহায্য মঞ্জুরী, অবসর ভাতা ও অন্যান্য খাতে মোট ২ লাখ ৭২ হাজার ৪৯৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২৫-২৬ অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ২ লাখ ৩৫ হাজার ১৮৫ কোটি টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ভতুর্কি খাতে বরাদ্দ ৮৯ হাজার ৫৩৮ কোটি টাকা

Update Time : ১০:১৭:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬