শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার চককীর্তিতে ডিকাপ’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অতিরিক্ত যাত্রী, কম বগি: চাঁপাইনবাবগঞ্জে লোকাল ট্রেনে ভোগান্তিতে যাত্রীরা যশোরের শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউররহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত ঈদের সকালে ঈদগাহে মুসল্লিদের ঢল, গ্রামে গ্রামে উৎসবমুখর পরিবেশ ঈদের দিন যশোরে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর চাঁদা না দেওয়াই বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক পলশা মহেষপুর পাবসস’র উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইদসামগ্রী বিতরণ ১২ ঘণ্টায় ঢাকা থেকে টাঙ্গাইল, ফেসবুকে ক্ষোভ প্রকাশ এমপির
News Title :

ভারত থেকে আসা বুনো শূকরের তাণ্ডবে আতঙ্কে তিন গ্রাম, একদিনে আহত ৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ও বিনাদপুর ইউনিয়নের মধ্যবর্তী মাঠে ভারত থেকে আসা বুনোশূকরের হামলায় একদিনেই তিন গ্রামের অন্তত ছয়জন আহত হয়েছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। কৃষকরা মাঠে যেতে পারছেন না, বন্ধ হয়ে পড়েছে ফসল পরিচর্যা ও কাটার কাজ। শিক্ষার্থীরাও ভয়ে স্কুলে যেতে অনীহা প্রকাশ করছে। তবে একটি শূকর মারা হলেও আরও কয়েকটি আছে বলে জানিয়েচ্ছেন কৃষকরা ।

উপজেলার শ্যামপুর ও বিনাদপুর ইউনিয়নের মধ্যবর্তী মাঠে হঠাৎ করে শূকরের আক্রমণে বিপাকে পড়েছেন স্থানীয়রা। কামাত গ্রামে আম গাছে স্প্রে দেওয়ার সময় তিনজন আহত হন, যাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে হাদিনগর ও হুদমা গ্রামেও হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একনারীসহ তিনজন। বন্য শুয়ারের আক্রমণে ধান, গম, পেঁয়াজ, রসুন ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। আতঙ্কে কৃষকরা মাঠে যেতে পারছেন না, কামাত সরকারি বিদ্যালয়ের পাশে তিনজন আহত হওয়ায় শিক্ষার্থীরাও স্কুলে যেতে ভয় পাচ্ছে।

আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ করে শূকর এসে আক্রমণ করে। আমরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়েছি।এভাবে হামলা হওয়ায় সবাই খুব ভয়ে আছে, কেউ মাঠে যেতে চাইছে না।

কৃষকরা বলছেন, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ভয়ে আমরা মাঠে যেতে পারছি না।এভাবে চলতে থাকলে আমাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, স্কুলের পাশে ঘটনা ঘটায় আমরা খুব ভয় পাচ্ছি, তাই স্কুলে যেতে চাই না। সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তাই দ্রুত বাড়িতে নিয়ে এসেছি।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কামাল উদ্দিন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

শিবগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ বলেন, বন্য শুয়ারের আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।

বন্য শুয়ারের আতঙ্কে স্থবির হয়ে পড়েছে তিন গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা। দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে কৃষকদের নিরাপদে মাঠে ফেরানো এবং ফসল রক্ষা করার দাবি স্থানীয়দের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার

ভারত থেকে আসা বুনো শূকরের তাণ্ডবে আতঙ্কে তিন গ্রাম, একদিনে আহত ৬

Update Time : ০৬:৩৩:২১ অপরাহ্ণ, শনিবার, ৪ এপ্রিল ২০২৬