মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার অপারেটরদের স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:৩২ অপরাহ্ণ, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮২ Time View

শাহিন আলম,স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটররা বেতন বৈষম্য দূরীকরণসহ পাঁচ দফা দাবিতে শিক্ষা সচিবের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয় কম্পিউটার ল্যাব অপারেটর ফোরামের জেলা সভাপতি মিলন সাহা, সাধারণ সম্পাদক মো. মেহেরুজ্জামান টুটুল, সহ-সাধারণ সম্পাদক উমেদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, সহ-কোষাধ্যক্ষ মো. রাকিবুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক মো. নূর নবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা বর্তমানে ল্যাব অপারেটর হিসেবে ১৬তম গ্রেডে চাকরি করছেন। অথচ একই ডিগ্রি নিয়েই আইসিটি শিক্ষক বা ট্রেড ইন্সট্রাক্টররা ১০ম গ্রেডে সুযোগ পাচ্ছেন। এ অবস্থায় কম্পিউটার ল্যাব অপারেটরদের ১০ম গ্রেডে উন্নীত করে পদমর্যাদা ও বেতন বৈষম্য দূর করার দাবি জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার অপারেটরদের স্মারকলিপি প্রদান

Update Time : ১১:৫১:৩২ অপরাহ্ণ, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫