শিরোনামঃ
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি অনিশ্চিত ফ্রুট ব্যাগের সংকটে ধুঁকছে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা ফারাক্কার প্রভাবে শুকিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নদী, ৪৯ বছরেও মেলেনি সমাধান সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার রাব্বি-সোহেল ডিবি সেজে চাঁদাবাজির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থী আটক রাজৈরের ইশিবপুর ইউনিয়ন সাবেক ৩নং ওয়ার্ডের প্রবাসী ও যুব সমাজের উদ্যগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং নাচোলে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত ও ৬ দফা দাবি উত্থাপন রাজশাহীর ৫ ফেরিঘাট মাদক পাচারের নিরাপদ রুট গোমস্তাপুরের আড্ডা রাইহোগ্রাম থেকে চোলাইমদ ও ওয়াশ উদ্ধার, আটক ১ সকাল ৯টার মধ্যে ২ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
News Title :

রাতভর বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে ভেঙে পড়েছে কালভার্টটি, যাতায়াত বন্ধ ৩ ইউনিয়নের বাসিন্দাদের

রাতভর বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কালভার্ট ভেঙে পড়েছে। শনিবার (১ নভেম্বর) ভোরে বিনোদপুর ইউনিয়নের নলবনা খালের ওপর নির্মিত কালভার্ট ভেঙে পড়ার এ ঘটনা ঘটে। এতে চলাচল বিঘ্ন ঘটছে উপজেলার তিনটি ইউনিয়নের বাসিন্দাদের।
যাতায়াতের জন্য খালটির ওপর ২০১৫-১৬ অর্থ বছরে ৩২ লাখ ৫৩ হাজার ৬৩০ টাকা ব্যয়ে লছমনপুর কালভার্টটি নির্মাণ করে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। কালভার্টটির ওপর দিয়ে উপজেলার শ্যামপুর, বিনোদপুর ও শাহাবাজপুর ইউনিয়নবাসী যাতায়াত করেন।
রায়হান আলী নামে স্থানীয় বাসিন্দা এনপিবি নিউজ কে বলেন, বৃষ্টির পানির প্রচুর স্রোতের কারণে কালভার্টটি ভেঙে গেছে। যার ফলে অনেক মানুষের যাতায়াতে সমস্যা হবে। তাই দ্রুত যেন কালভার্টটি নির্মাণ করা হয় সেই দাবি জানাচ্ছি।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহা. কলিজ উদ্দিন জানান, নলবনা খালটি দিয়ে পাগলা নদীতে বৃষ্টির পানি নেমে যায়। আর লছমনপুর কালভার্টটি দিয়ে তিনটি ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত করে। শুক্রবার রাতভর বৃষ্টির কারণে কালভার্ট ভেঙে গেছে। যার ফলে মানুষজন যাতায়াত করতে পারছে না।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. আজহার আলী জানান, উপজেলার বিনোদপুর ইউনিয়নে অবস্থিত একটি কালভার্ট ভেঙে পড়েছে। এখন আপাতত মাটি ফেলে রিপায়িরিংয়ের কাজ করা হবে। এ ছাড়া, কালভার্টটিতে পানির স্রোতের কারণে ফাটল দেখা গেছে। তাই ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় কালভার্ট নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি অনিশ্চিত

রাতভর বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে ভেঙে পড়েছে কালভার্টটি, যাতায়াত বন্ধ ৩ ইউনিয়নের বাসিন্দাদের

Update Time : ১১:০৫:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ৩ নভেম্বর ২০২৫