শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় ভয়াবহ লোডশেডিং, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী ও স্থানীয়রা চূড়ান্ত তালিকায়ও উপেক্ষিত চাঁপাইনবাবগঞ্জ, সংরক্ষিত নারী আসনে নেই পাপিয়া ও শুচি মোহাম্মদপুরে দুই ছিনতাইকারীকে ধরল সিটিটিসি ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। বর্ডার পার হয়ে গেল ২০০ গরু, বিএসএফ জানালে জানলো বিজিবি চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল নিবন্ধনে উপচে পড়া ভিড় এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাপিয়া ও শুচি মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ
News Title :

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেওয়ার পর বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। এই পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর থেকে সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে ইতিমধ্যে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত বৈশ্বিক বাজারে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর রাশিয়ার জ্বালানি খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন ও পশ্চিমা দেশগুলো। তবে বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এ সাময়িক ছাড় দেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ইরানের সম্ভাব্য চাপ মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর নির্দেশনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য নির্ধারিত সময়ের মধ্যে কোনো বাধা ছাড়াই আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা যাবে।

বিশ্বের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হরমুজ প্রণালী। এই পথ দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরাক থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ট্রাকের ধাক্কায় ঝরল কিশোরের প্রাণ, বিক্ষোভে মহাসড়ক অবরোধ

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

Update Time : ০৯:১৮:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬