শিরোনামঃ
শিশু রামিসা হত্যার বিচার ১ জুন থেকে শুরু : আইনমন্ত্রী বিশ্বকাপে রাউন্ড ৩২ থেকে বিদায় নেবে ব্রাজিল! দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক চুরির মামলার আসামি গ্রেফতার, উদ্ধার চোরাই মোটরসাইকেল মেসার্স ঢাকা ইলেকট্রনিকসে মিনিস্টার ফ্রিজ কিনে গরু পেলেন ভাগ্যবান ক্রেতা ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিনের বিরতি বিজিবি শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বেনাপোলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা।
News Title :

রাস্তার কয়েকশ গাছ কেটে নিয়ে গেল চেয়ারম্যান-মেম্বার

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি রাস্তার কয়েকশ গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর সড়কের মধ্যবয়সী বিভিন্ন ফলদ, বনজ গাছ কাটা হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে সোমবার (১৮ আগস্ট) পর্যন্ত আনুমানিক দুই শতাধিক গাছ কাটার অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের লাইন স্থাপনের জন্য গাছের কিছু অংশ কাটার কথা থাকলেও কাটা হয়েছে সিংহভাগ অংশই। এমনকি পল্লী বিদ্যুতের লোকজন গাছ কাটার কথা থাকলেও তা করছে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের লোকজন। এসব গাছ কাটার পর জমা করা হয়েছে ইউপি সদস্য মেহেদী হাসানের বাড়ির সামনে জমা করা হয়। কয়েকদিনে আনুমানিক ৪০০ মনের অধিক গাছ কাটে তারা।

অভিযোগ উঠেছে, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমলের নির্দেশে এসব গাছ আত্মসাৎ করতে যাবতীয় কার্যক্রম করছেন ০৮ নম্বর ওয়ার্ড সদস্য মেহেদী হাসান। ঘটনাস্থল ০৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন হলেও ০৮ নম্বর ওয়ার্ড সদস্য মেহেদী হাসান সেখানে গিয়ে গাছগুলো তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার যাবতীয় ব্যবস্থা করেছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, নির্বিচারে রাস্তাী বড় বড় আম মেহগনী ও নিমের গাছ কাটা হয়েছে। অবাক করা বিষয়, গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে। সম্পূর্ণ লুটপাট চলছে। এনিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া দরকার ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে।

যাদুপুর গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম (ছদ্মনাম) বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সরকারি সম্পদ রক্ষার জন্য নির্বাচিত করেছেন জনগণ। কিন্তু তারাই সরকারি সম্পদ লুটপাটে জড়িয়ে পড়েছে। কয়েকশ টন কাঠ চুরি করেছে জনপ্রতিনিধিরা। দিনের বেলা প্রকাশ্যে এমন পুকুর চুরির ঘটনা ঘটলেও প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ০৮ নম্বর ওয়ার্ড সদস্য মেহেদী হাসান জানান, সড়কের গাছগুলোর ফল কিনেছিলাম আমরা। তাই চেয়ারম্যানের নির্দেশে গাছগুলো নিয়ে যাওয়া হয়েছে। তবে ফল কিনে গাছ নিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেননি তিনি।

ইউপি চেয়ারম্যান আতাউল হক কমলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে পরে কথা বলব বলে ফোন কেটে দেন তিনি। পরে এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি ইউপি চেয়ারম্যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

শিশু রামিসা হত্যার বিচার ১ জুন থেকে শুরু : আইনমন্ত্রী

রাস্তার কয়েকশ গাছ কেটে নিয়ে গেল চেয়ারম্যান-মেম্বার

Update Time : ১০:২৮:৪৫ পূর্বাহ্ণ, বুধবার, ২০ আগস্ট ২০২৫