শিরোনামঃ
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি অনিশ্চিত ফ্রুট ব্যাগের সংকটে ধুঁকছে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা ফারাক্কার প্রভাবে শুকিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নদী, ৪৯ বছরেও মেলেনি সমাধান সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার রাব্বি-সোহেল ডিবি সেজে চাঁদাবাজির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থী আটক রাজৈরের ইশিবপুর ইউনিয়ন সাবেক ৩নং ওয়ার্ডের প্রবাসী ও যুব সমাজের উদ্যগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং নাচোলে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত ও ৬ দফা দাবি উত্থাপন রাজশাহীর ৫ ফেরিঘাট মাদক পাচারের নিরাপদ রুট গোমস্তাপুরের আড্ডা রাইহোগ্রাম থেকে চোলাইমদ ও ওয়াশ উদ্ধার, আটক ১ সকাল ৯টার মধ্যে ২ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
News Title :

শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটকে হারাল রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) দ্বাদশ আসরের প্রথম ম্যাচে সিলেট টাইটানসের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৮ উইকেটে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট ও রাজশাহী। টসে হেরে ব্যাট হাতে ঝড় শুরু করেছিলেন সিলেটের সাইম আইয়ুব।

তবে ২৮ রান করে বিনুরা ফার্নান্দোর বলে আউট হয়ে ফেরেন এই ওপেনার। ২০ রান করা হযরতউল্লাহ জাজাইকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন সন্দীপ লামিচানে। আরেক ওপেনার রনি তালুকদার লামিচানের বলে বোল্ড হওয়ার আগে খেলেন ৪১ রানের ইনিংস।

এরপর দলকে ভালো সংগ্রহের পথে নিয়ে যায় পারভেজ ইমন ও আফিফ ধ্রুব জুটি। শেষদিকে ৩৩ রান করে আফিফ রানআউটের শিকার হন। তবে ৩৩ বলে ৬৫ রানের ইনিংসে দলকে ১৯০ রানের পুঁজি এনে দেন পারভেজ ইমন।

জবাবে শুরুতেই খালেদ আহমেদের পেসে কাটা পড়েন ওপেনার তানজিদ তামিম। আরেক ওপেনার শাহিবজাদা ফেরেন ২০ রান করে। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটি ৮ উইকেটের জয় এনে দেয় রাজশাহীকে। ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন শান্ত, আর ৩১ বল থেকে মুশফিকের ব্যাটে ৫১ রান আসে।

এরআগে, ডে লাইট ফায়ার ওয়ার্ক প্রদর্শনের পাশাপাশি ২৫ হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বিপিএলের দ্বাদশ আসরের। বেলা দুইটায় এই আসরের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং কোরআন তেলাওয়াত করা হয়। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি অনিশ্চিত

শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটকে হারাল রাজশাহী

Update Time : ০৯:১৪:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫