শিরোনামঃ
নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা ও সীসা কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ২৬ লাখ টাকা বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার  বালিয়াডাঙ্গীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত ১৭ দিন পর সোনামসজিদ বন্দরে ফের শুরু হচ্ছে পাথর আমদানি নাচোলে ১৪ বছরের কিশোর ইব্রাহিম নিখোঁজ, দিশেহারা পরিবার যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
News Title :

শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ‘জয় বাংলা ও সরকার বিরোধী’ স্লোগান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ‘জয় বাংলা ও সরকার বিরোধী’ বিভিন্ন স্লোগান লেখা দেখা গেছে। রাতের আধারে কারা এসব লিখেছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার সকাল থেকে ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনের দেয়ালের কয়েক জায়গায় লেখা স্লোগান নজরে আসে।

সরেজমিনে দেখা গেছে, বেশ কিছু জায়গায় দেয়ালে লাল ও কালো রঙের কালি দিয়ে ‘জয় বাংলা’, ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ এবং ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ’ এমন স্লোগান লেখা হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব ছবি ও ভিডিও পোস্ট করায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কোনো প্রকাশ্য তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে হঠাৎ এই দেয়াল লিখনের মাধ্যমে পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র আভাস পাওয়া যাচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন।
ভোলাহাট উপজেলা ছাত্রদলের নেতা হাবিব মেসবাহ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে তাদের লোকজন দিয়ে দেয়ালে সরকারবিরোধী স্লোগান লিখেছে।
তিনি বলেন, উপজেলার শান্ত পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এরা নিষিদ্ধ সংগঠন সরকারের পক্ষ থেকে যাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। তারা কীভাবে সাহস পাচ্ছে দেশকে অশান্ত করতে। তিনি দুষ্কৃতিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আমি সকাল থেকে জেলা সদরে আছি। দেয়াল লিখনের বিষয়ে আমার জানা নাই, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ‘জয় বাংলা ও সরকার বিরোধী’ স্লোগান

Update Time : ১০:৪১:৫৪ পূর্বাহ্ণ, শনিবার, ৯ আগস্ট ২০২৫