শিরোনামঃ
শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক কমতে শুরু করেছে তিস্তার পানি, কমেছে বন্যার শঙ্কা বিশ্বকাপে ‘৯ কার্ড’ দেখানো রেফারি পেলেন আর্জেন্টিনা ম্যাচের দায়িত্ব এইচএসসি পরীক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি ভুল প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা অনৈতিক কাজের সময় যুবক-যুবতী ও দেহ ব্যবসা চক্রের দুই দালালকে আটক করে পুলিশে সোপর্দ চাঁপাইনবাবগঞ্জে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই পেল বৃত্তি নাচোলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
News Title :

শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক

  • Md Biplob Ahommed
  • Update Time : ০৬:১১:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৫ Time View

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে রওনা হন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় পৌঁছালে তাদের যাত্রায় বাধা দেয় পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

পরে সাড়ে ১২টার দিকে অবরোধ কর্মসূচি শেষে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে মিছিল নিয়ে ঢাকা কলেজের সামনে জড়ো হন। সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা শুরু হয়। একাংশ সচিবালয়ের দিকে যাওয়ার পক্ষে মত দেন, কেউ শিক্ষা ভবনের দিকে যাওয়ার প্রস্তাব করেন, আবার কেউ বকশীবাজারে অবস্থিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার দিকে যাওয়ার কথা বলেন। এ নিয়ে আন্দোলনকারীদের মধ্যে কিছুসময় মতভেদ দেখা দেয়।

পরে আলোচনা শেষে একদল শিক্ষার্থী ঢাকা কলেজের সামনের অবস্থান ত্যাগ করেন। তবে বড় একটি দল শিক্ষা বোর্ডের উদ্দেশে যাত্রা করার সিদ্ধান্ত নেয় এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে বকশীবাজার অভিমুখে পদযাত্রা শুরু করেন।

এদিকে, শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ায় ধানমন্ডি–নিউমার্কেট সড়কে যানচলাচল আবার স্বাভাবিক হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক

শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক

Update Time : ০৬:১১:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬