শিরোনামঃ
নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু নাচোলে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উপজেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনী প্রচারণা চালান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার ২৪ জেলায় অব্যাহত থাকাবে শৈত্যপ্রবাহ আমাদের সম্পর্ক সব সময়ই বন্ধুত্বপূর্ণ থাকবে: পরিবেশ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, ধানের শীষ খালে নিক্ষেপ এই মুহুর্তে আ.লীগকে নিয়ে নির্বাচন করার কোন সুযোগ নেই: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন জকসু নির্বাচন: ভিপি পদে চলছে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই জকসুর যে কেন্দ্রে মাত্র ৪ ভোট পেলেন শিবিরের ভিপি প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুই যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ
News Title :

ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচন অতো সহজ হবে না: তারেক রহমান

‘ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচন অতো সহজ হবে না’ বলে আবার নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কথাটা আমি আগে বলেছিলাম যে, নির্বাচন অত সহজ হবে না। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।

গত কয়েকদিনের ঘটনা, গতকালকের (শুক্রবার ওসমান হাদির ওপর গুলি) ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা এই সবকিছু নিয়েই কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে।

কাজেই আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই। এই দেশ ধ্বংস হয়ে যাবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ধারাবাহিক কর্মশালার সপ্তমদিন ও শেষদিনে বিএনপির মাঠ পর্যায়ের নেতারা অংশ নেন।

প্রতিবার দেশকে ধ্বংসের হাত থেকে বিএনপিই উদ্ধার করেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে, প্রত্যেক বার আপনারা, কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছে।

তিনি বলেন, দেশকে তখনই খাদের কিনারা থেকে নিয়ে আসতে পারবো যেই ষড়যন্ত্রগুলো চলছে। বিভিন্ন সূত্রের খবর বলছে, এই ষড়যন্ত্রগুলো এখনই থেমে থাকবে না।

আরও খারাপও হতে পারে। আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতংকগ্রন্থ হলে চলবে না। আমাদেরকে মানুষদের সাহস দিতে হবে, আমাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশের সাধারণ গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।আমরা যত ঐক্যবদ্ধ হবো, আমরা যত সামনে এগিয়ে আসবো, যেকোনো মূল্যে নির্বাচন হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করবো ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে।

ষড়যন্ত্রকারীদের পিছু হটানোর ক্ষমতা ও শক্তি একমাত্র বিএনপির আছে বলে দাবি করেন তারেক রহমান।

চট্টগ্রামে ও ঢাকায় ভোটের দুই প্রার্থীর ওপর গুলিবর্ষনের ঘটনা সম্পর্কে তারেক বলেন, চট্টগ্রামে ঘটনা ঘটেছে, গতকাল ঢাকায় একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই প্রচেষ্টা হচ্ছে…তাই মনে হয় না আপনাদের?

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে খাল খনন, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষা ব্যবস্থা, বেকার সমস্যা,তথ্য প্রযুক্তি, বায়ু ও পানি দুষণ রোধ প্রভৃতি বিষয়ে বিএনপির প্রণীত পরিকল্পনাগুলো এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন তারেক রহমান।

তিনি বলেন, এখন আমাদের সময় এসেছে আমি কি পেলাম, এটা বাদ দিতে হবে। সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম। আজ সময় এসেছে নিজে কী পেলাম এটা ভুলে যাওয়ার।

তিনি বলেন, আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন কিংবা করতে পারেন, কি দিতে পারলাম, কি দিচ্ছি দেশ এবং জাতিকে, তাহলে আগামী দিনে আপনার সন্তান, আপনার নাতি-পুতি এরা ভালো থাকবে।

আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে। আসুন আমাদের লক্ষ্য হোক দেশে শান্তি, শঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা।

তারেক বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। দয়া করে আসুন, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগী কে? বাংলাদেশের জনগণ।

বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে। এর কোন বিকল্প নেই। আসুন তিনটি বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। ইনশাল্লাহ আমি পাবো। দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামের মাঠে, দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দানে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় এই কর্মশালা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচন অতো সহজ হবে না: তারেক রহমান

Update Time : ০৮:১৮:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫