শিরোনামঃ
পিরোজপুরে কলেজ শিক্ষার্থীদের নিয়ে পূবালী ব্যাংকের ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন পাটগ্রাম সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়া বিএসএফকে প্রতিহত করলো স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন: ট্রাক্টরসহ আটক ১, জরিমানা ১৫ হাজার টাকা ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান ৬ লক্ষাধিক নাহিদ রানার ৫ উইকেট শিকারে সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলের শুভেচ্ছা ও অভিনন্দন ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: মন্ত্রী স্বাস্থ্যসেবার মান দেখতে এসে চিকিৎসাসেবা নিলেন জামায়াতের এমপি মিজান জনবল ও অর্থ সংকটে অচল নৌ অ্যাম্বুলেন্স, বঞ্চিত চরাঞ্চলের মানুষ রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে ১০ গুণ বেশি কঠোর: প্রতিমন্ত্রী
News Title :

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: মন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৭:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ১৭ Time View

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: মন্ত্রী

সরকার আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি জানান, বর্তমানে টার্মিনালটি চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বাটজা) নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। বিশেষ করে ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং এবং বোর্ডিং প্রক্রিয়ায় গতি আসবে। এতে আন্তর্জাতিক যাত্রী পরিবহনের সক্ষমতাও বাড়বে।

তিনি আরও বলেন, যাত্রী চাহিদা ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয় বিবেচনায় নিয়ে বিমানবহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

আফরোজা খানম রিতা বলেন, সরকার বিমান ও পর্যটন খাতকে আধুনিক, নিরাপদ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। পাশাপাশি এ খাতের উন্নয়ন ও সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথাও জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

পিরোজপুরে কলেজ শিক্ষার্থীদের নিয়ে পূবালী ব্যাংকের ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: মন্ত্রী

Update Time : ০৯:৫৭:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬