শিরোনামঃ
নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা ও সীসা কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ২৬ লাখ টাকা বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার  বালিয়াডাঙ্গীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত ১৭ দিন পর সোনামসজিদ বন্দরে ফের শুরু হচ্ছে পাথর আমদানি নাচোলে ১৪ বছরের কিশোর ইব্রাহিম নিখোঁজ, দিশেহারা পরিবার যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
News Title :

২৫০ শয্যার হাসপাতালে দেওয়া হতো ১০০ রোগীর খাবার, সমাধান করলেন এমপি

  • Reporter Name
  • Update Time : ১০:৪৭:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৪৯ Time View

২৫০ শয্যার হাসপাতালে দেওয়া হতো ১০০ রোগীর খাবার, সমাধান করলেন এমপি

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শয্যা অনুযায়ী পূর্ণাঙ্গ খাবার সরবরাহ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ২৫০ শয্যার হাসপাতালে মাত্র ১০০ শয্যার রোগীদের খাবার দেওয়া হতো। মঙ্গলবার (৫ মে) দুপুরে হাসপাতাল করিডরে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে সংসদ সদস্য বুলবুল বলেন, হাসপাতালটি ২৫০ শয্যার হলেও এখানে সব সময় ৫০০ থেকে ৭০০ রোগী ভর্তি থাকেন। দীর্ঘদিনের জটিলতার কারণে ২৫০ জন রোগীকে খাবার দেওয়া সম্ভব হচ্ছিল না। আজ সেই সমস্যার সমাধান হলো।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ জানান, ২০২০ সালে মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও অর্থনৈতিক কোড পরিবর্তন না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন ১০০ শয্যার কোডেই (২১১) পরিচালিত হচ্ছিল। ২০২২ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় সমস্যার সমাধান হয়নি। পরে সংসদ সদস্য বুলবুল মন্ত্রণালয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জামায়াতের পৌর আমির হাফেজ গোলাম রাব্বানি ও সদর আমির হাফেজ আব্দুল আলীম। হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

২৫০ শয্যার হাসপাতালে দেওয়া হতো ১০০ রোগীর খাবার, সমাধান করলেন এমপি

Update Time : ১০:৪৭:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ মে ২০২৬