শিরোনামঃ
ঈদের সকালে ঈদগাহে মুসল্লিদের ঢল, গ্রামে গ্রামে উৎসবমুখর পরিবেশ ঈদের দিন যশোরে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর চাঁদা না দেওয়াই বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক পলশা মহেষপুর পাবসস’র উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইদসামগ্রী বিতরণ ১২ ঘণ্টায় ঢাকা থেকে টাঙ্গাইল, ফেসবুকে ক্ষোভ প্রকাশ এমপির ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সাদিকুর রহমান ঈদের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা তাসেম আলী চাঁপাইনবাবগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মুহা. ইমদাদুল হক মাসুদ ঈদ উল আযহা উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন নুরুল ইসলাম বুলবুল চাপে কোরবানির অর্থনীতি
News Title :

২৫০ শয্যা হাসপাতালে ‘স্বপ্ন’র মানবিক সহায়তা, আইপিএস ও হুইলচেয়ার প্রদান

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:৫১ অপরাহ্ণ, রবিবার, ৩ মে ২০২৬
  • ৫৬ Time View

২৫০ শয্যা হাসপাতালে ‘স্বপ্ন’র মানবিক সহায়তা, আইপিএস ও হুইলচেয়ার প্রদান

তীব্র গরম ও লোডশেডিংয়ে ভোগান্তিতে থাকা চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের রোগীদের সহায়তায় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’। সংগঠনটির ‘মেডিকেয়ার’ প্রকল্পের আওতায় হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি আইপিএস, হুইলচেয়ার ও চার্জার লাইট প্রদান করা হয়েছে।

রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে  জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এসব সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রোগীদের সুবিধার্থে ১৫০০ ভিএ ক্ষমতার একটি আইপিএস, ৪টি আধুনিক হুইলচেয়ার এবং ১০টি উচ্চক্ষমতাসম্পন্ন চার্জার লাইট দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান, আরএমও ডা. আব্দুস সামাদ এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু।

অনুষ্ঠানে সিভিল সার্জন বলেন, তীব্র গরমে রোগীদের কষ্ট কমাতে তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে শিশু ওয়ার্ডে আইপিএস স্থাপনের ফলে রোগীরা উপকৃত হবে।

এ সময় স্বপ্ন সংগঠনের ভলান্টিয়ার আবু রায়হান, খাইরুল, মারুফা, শাখাওয়াত, মামুন, জামিল, আসাদুল ও মওদুদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্বপ্ন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পেশাজীবীদের সহযোগিতায় সংগৃহীত তহবিল দিয়ে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ঈদের সকালে ঈদগাহে মুসল্লিদের ঢল, গ্রামে গ্রামে উৎসবমুখর পরিবেশ

২৫০ শয্যা হাসপাতালে ‘স্বপ্ন’র মানবিক সহায়তা, আইপিএস ও হুইলচেয়ার প্রদান

Update Time : ১১:৫৩:৫১ অপরাহ্ণ, রবিবার, ৩ মে ২০২৬