শিরোনামঃ
আইনজীবীদের দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত ৪, সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব কেমিক্যাল দিয়ে পাকানো আম চিনবেন যেভাবে রাজশাহীতে গুটি আম পাড়া শুরু কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় এবার ১২ কোটি টাকার লিচু বিক্রির আশা য়শোরে প্রথম ধাপে ফ্যামেলি কার্ডের টাকা পেলেন ২০৪২ উপকারভোগী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় মিলল অর্ধগলিত মরদেহ, নিখোঁজ ছিলেন ১০ মে থেকে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিজয়ী চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান ড. মো: জিয়াউর রহমান জমজমাট চাঁপাইনবাবগঞ্জের পশুর হাট, বাড়ছে কুরবানির পশুর বেচাকেনা যশোরের পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আধুনিকায়নের আশ্বাস দিলেন সংস্কৃতিমন্ত্রী
News Title :

কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় এবার ১২ কোটি টাকার লিচু বিক্রির আশা

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৬:১৯ অপরাহ্ণ, রবিবার, ১৭ মে ২০২৬
  • ১৫ Time View

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া গ্রামে চলছে লিচুর ভরা মৌসুম, যেখানে গ্রামের নামেই লিচুর পরিচিতি। গাছে গাছে ঝুলছে লাল টুকটুকে লিচুর থোকা। দৃষ্টিনন্দন এমন দৃশ্য দেখতে এবং লিচু কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ভিড় করছেন ক্রেতারা। মঙ্গলবাড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের রাস্তার দুই পাশজুড়ে এবং বাড়ির আঙিনায় ছোট-বড় অসংখ্য লিচু গাছ। ভরা মৌসুমে পুরো গ্রাম যেন লাল-সবুজের এক উৎসবের রূপ নিয়েছে। সুস্বাদু, রসালো ও সুগন্ধি হওয়ায় মঙ্গলবাড়িয়ার লিচুর কদর রয়েছে দেশজুড়ে। স্থানীয়রা জানান, প্রায় দুইশ বছরের পুরনো এই লিচুর ঐতিহ্য এখনও ধরে রেখেছে গ্রামটি। অনুকূল আবহাওয়ার কারণে এবার ফলনও হয়েছে বাম্পার। অধিকাংশ লিচু সরাসরি বাগান থেকেই কিনে নিচ্ছেন পাইকার ও খুচরা ক্রেতারা। বর্তমানে প্রতি ১০০টি লিচু বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। প্রতিদিনই ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে যাচ্ছেন মঙ্গলবাড়িয়ায়। এদিকে, লিচু চাষে বদলে গেছে গ্রামের অনেক পরিবারের জীবনযাত্রা। কম খরচে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই বাড়ছে নতুন বাগান ও চাষির সংখ্যা। বর্তমানে গ্রামটিতে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ হাজার লিচু গাছ রয়েছে এবং এ চাষের সঙ্গে সরাসরি জড়িত প্রায় ২০০ পরিবার। পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম জানান, লিচুর আবাদ থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও সহায়তা দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারদর স্থিতিশীল থাকলে এবার মঙ্গলবাড়িয়া গ্রামে প্রায় ১২ কোটি টাকার লিচু বিক্রি হতে পারে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া গ্রামে চলছে লিচুর ভরা মৌসুম, যেখানে গ্রামের নামেই লিচুর পরিচিতি। গাছে গাছে ঝুলছে লাল টুকটুকে লিচুর থোকা। দৃষ্টিনন্দন এমন দৃশ্য দেখতে এবং লিচু কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ভিড় করছেন ক্রেতারা।
মঙ্গলবাড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের রাস্তার দুই পাশজুড়ে এবং বাড়ির আঙিনায় ছোট-বড় অসংখ্য লিচু গাছ। ভরা মৌসুমে পুরো গ্রাম যেন লাল-সবুজের এক উৎসবের রূপ নিয়েছে। সুস্বাদু, রসালো ও সুগন্ধি হওয়ায় মঙ্গলবাড়িয়ার লিচুর কদর রয়েছে দেশজুড়ে।
স্থানীয়রা জানান, প্রায় দুইশ বছরের পুরনো এই লিচুর ঐতিহ্য এখনও ধরে রেখেছে গ্রামটি। অনুকূল আবহাওয়ার কারণে এবার ফলনও হয়েছে বাম্পার। অধিকাংশ লিচু সরাসরি বাগান থেকেই কিনে নিচ্ছেন পাইকার ও খুচরা ক্রেতারা।
বর্তমানে প্রতি ১০০টি লিচু বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। প্রতিদিনই ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে যাচ্ছেন মঙ্গলবাড়িয়ায়।
এদিকে, লিচু চাষে বদলে গেছে গ্রামের অনেক পরিবারের জীবনযাত্রা। কম খরচে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই বাড়ছে নতুন বাগান ও চাষির সংখ্যা। বর্তমানে গ্রামটিতে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ হাজার লিচু গাছ রয়েছে এবং এ চাষের সঙ্গে সরাসরি জড়িত প্রায় ২০০ পরিবার।
পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম জানান, লিচুর আবাদ থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও সহায়তা দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারদর স্থিতিশীল থাকলে এবার মঙ্গলবাড়িয়া গ্রামে প্রায় ১২ কোটি টাকার লিচু বিক্রি হতে পারে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

আইনজীবীদের দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত ৪, সাংবাদিককে আটকে রেখে নির্যাতন

কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় এবার ১২ কোটি টাকার লিচু বিক্রির আশা

Update Time : ০৯:৫৬:১৯ অপরাহ্ণ, রবিবার, ১৭ মে ২০২৬