শিরোনামঃ
নাচোলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  ভোলাহাটে র‍্যাব-৫ এর অভিযানে ২২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ জমি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত ১৮ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিছওয়াক ও মাজনে ‘আমরা বুঝে গিয়েছি তারেক রহমানকে দিয়ে বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয়’ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন: মির্জা ফখরুল শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির রাতভর অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
News Title :

চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে এগিয়ে বিএনপি, বরিশাল ও খুলনায় জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় ৭০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী—এমন তথ্য উঠে এসেছে একটি জনমত জরিপে। একই জরিপে দেখা গেছে, ১৯ শতাংশ মানুষ জামায়াতকে এবং নতুন রাজনৈতিক দল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)–কে ভোট দিতে চান ২ দশমিক ৬ শতাংশ ভোটার। এছাড়া আওয়ামী লীগের সাবেক ভোটারদের প্রায় ৬০ শতাংশ এবার ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এ জনমত জরিপ পরিচালনা করে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

ইএএসডি জানায়, দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মোট ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। জরিপ কার্যক্রম পরিচালিত হয় ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত।

‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’ প্রশ্নে ৭০ শতাংশ উত্তরদাতা জানান, তারা বিএনপিকে ভোট দিতে চান। ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা বলেন। নতুন দল এনসিপি পেয়েছে ২.৬ শতাংশ সমর্থন। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মত দিয়েছেন ৫ শতাংশ এবং ভোট দেবেন না বলে জানিয়েছেন ০.২ শতাংশ মানুষ।

জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের ৭১ শতাংশ বিএনপিকে সমর্থন দিয়েছেন, যা পুরুষ ভোটারদের তুলনায় সামান্য বেশি। সংস্থাটির মতে, নারী ভোটারদের মধ্যে বিএনপির প্রতি আস্থার মাত্রা তুলনামূলক শক্ত অবস্থান নির্দেশ করে।

চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বিএনপির প্রতি সর্বোচ্চ ৭৪ শতাংশ সমর্থন মিলেছে। তবে বরিশাল ও খুলনায় জামায়াত তুলনামূলক এগিয়ে।

বরিশালে ২৯ শতাংশ ও খুলনায় ২৫ শতাংশ মানুষ জামায়াতকে ভোট দিতে আগ্রহী। এদিকে উত্তরবঙ্গের রংপুর অঞ্চলে জাতীয় পার্টি ৫.২ শতাংশ সমর্থন পেয়েছে, যা অন্য বিভাগের তুলনায় বেশি। জাতীয় পার্টির সার্বিক সমর্থন ১.৪ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থন ০.১ শতাংশ।

জরিপ প্রতিবেদন বলছে, ‘নির্বাচনের পর কোন দল সরকার গঠন করবে’ প্রশ্নে ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, বিএনপি সরকার গঠন করবে। ১৭ শতাংশ মনে করেন জামায়াত সরকার গঠন করতে পারে। এনসিপির সরকার গঠনের সম্ভাবনার কথা বলেছেন ১ শতাংশের কিছু বেশি মানুষ।

‘আগামী নির্বাচনে কে জিতবে’ প্রশ্নে ৭৪ শতাংশ বিশ্বাস করেন, তাদের নিজ নিজ আসনে বিএনপি প্রার্থী জয়ী হবেন। ১৮ শতাংশ মনে করেন জামায়াতের প্রার্থী জয়ী হতে পারেন। ১.৭ শতাংশ মনে করেন এনসিপি প্রার্থী জিতবেন এবং ১ শতাংশের কিছু বেশি মনে করেন জাতীয় পার্টি জয়ী হতে পারে।

জরিপে আওয়ামী লীগের পূর্ববর্তী ভোটারদের বর্তমান রাজনৈতিক আগ্রহ বিশ্লেষণ করা হয়। দেখা যায়, আওয়ামী লীগের সাবেক ভোটারদের ৬০ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে চান। ২৫ শতাংশ জানিয়েছেন তারা জামায়াতকে সমর্থন দেবেন এবং ১৫ শতাংশ অন্যান্য দলকে ভোট দিতে আগ্রহী।

‘গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন’ প্রশ্নে ৩৫ শতাংশ জানান, তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। আর জামায়াতে ইসলামীর প্রতি ভোট দেওয়ার আগ্রহ ছিল ৫ শতাংশের কিছু বেশি মানুষের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নাচোলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 

চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে এগিয়ে বিএনপি, বরিশাল ও খুলনায় জামায়াত

Update Time : ০৮:৫৩:১৮ অপরাহ্ণ, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬