শিরোনামঃ
শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু সিলেটে এনসিপির পদযাত্রা আজ, ৫ উপজেলায় বিজিবি মোতায়েন যারা আগে ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী: মির্জা ফখরুল ‘নতুন বন্দোবস্তের কথা বলে ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে এনসিপি’ তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়: ফেসবুক পোস্টে সারজিস সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা
News Title :

চীনা দূতাবাসের উপহারকে নিজেদের বলে প্রচার, পরে সংশোধন জামায়াতের

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চীনা দূতাবাসের উপহারকে নিজেদের যৌথ উদ্যোগ বলে প্রচার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামি। পরে সমালোচনার মুখে পোস্টটি কয়েক ধাপে সংশোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে চীন দূতাবাসের পক্ষ থেকে খাবার বিতরণ অনুষ্ঠানের ছবি পোস্ট করে যৌথ উদ্যোগ বলে প্রচার করে তারা।

গতকাল বিকেলে ৪ টায় জামায়াত ইসলামির ভেরিফায়েড ফেসবুক পেইজের পোস্টে লেখা হয় ‘মিরপুর-১০ এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণ। এতে উপস্থিত থেকে ফুডপ্যাক বিতরণ করেন সম্মানিত আমীরে জামায়াত ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।’

ফেসবুক পোস্টের এডিট হিস্ট্রি থেকে জানা গেছে, লেখাটি চারবার সংশোধন করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ আট ঘণ্টা আগে পোস্টটি সংশোধন করা হয়।

সেখানে লেখা হয়েছে, ‘আজ ১৭ মার্চ, মঙ্গলবার সকাল ১১ টায়, ঢাকাস্থ চায়না এম্বাসির পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের জনসাধারণের জন্য ফুড প্যাকেট উপহার প্রদান করা হয়।’

‘এসময় জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে আয়োজিত এই ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চায়না এম্বাসির মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) এবং চায়না এম্বাসির পলিটিক্যাল ডিরেক্টরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।’

এদিকে বাংলাদেশে নিযুক্ত চায়না দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজেও খাদ্য বিতরণ অনুষ্ঠানের ছবিসহ পোস্ট করা হয়েছে। সেখানে তারা লিখেছে, ‘ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বাসিন্দাদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশে চীনা দূতাবাস।’

জামায়াতের আমিরের অনুষ্ঠানে উপস্থিতির বিষয়ে পোস্টে উল্লেখ করা হয়, ‘জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই উদার সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই খাদ্যসামগ্রী চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন। তিনি চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, দলীয় পর্যায়ে সম্পর্ক জোরদার, তৃণমূল পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি এবং জনগণের কল্যাণে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার

চীনা দূতাবাসের উপহারকে নিজেদের বলে প্রচার, পরে সংশোধন জামায়াতের

Update Time : ১১:৫২:৪০ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ মার্চ ২০২৬