
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও ইঞ্জিনিয়ার মু. ইমদাদুল হক মাসুদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের আনন্দ যেন কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ঈদের শিক্ষা হলো সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করা। সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইঞ্জিনিয়ার মু. ইমদাদুল হক মাসুদ এক সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর আহসানউল্লাহ হলের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তরুণ সমাজকে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শেষে তিনি নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক 


















