শিরোনামঃ
সোনামসজিদ বন্দর দিয়ে ফলের পর পাথর আমদানিও বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ আটক ১ হজে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের ১ জনসহ ১৩ বাংলাদেশির মৃত্যু মহানন্দা সেতুর টোল বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার চলবে না ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ পিরোজপুরে কলেজ শিক্ষার্থীদের নিয়ে পূবালী ব্যাংকের ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন পাটগ্রাম সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়া বিএসএফকে প্রতিহত করলো স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন: ট্রাক্টরসহ আটক ১, জরিমানা ১৫ হাজার টাকা
News Title :

পাকিস্তান-ভারত সংঘর্ষ নিয়ে ট্রাম্পের নতুন দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সামরিক সংঘর্ষে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য দিয়েছেন।

তিনি তার আগের সংখ্যা সংশোধন করে দাবি করেছেন যে, সংঘর্ষে ‘মূলত আটটি’ বিমান ধ্বংস হয়েছিল। জিও নিউজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

বুধবার (৫ নভেম্বর) মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প এই নতুন দাবি করেন। তিনি বলেন, কিছু সংবাদমাধ্যম পাক-ভারত যুদ্ধের সময় সাত বা আটটি বিমান ভূপাতিত হওয়ার খবর প্রকাশ করেছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, ‘একটি পত্রিকা লিখেছে সাতটি বিমান ভূপাতিত হয়েছে, আরেকটি বলেছে একটি ক্ষতিগ্রস্ত। আমি কোনো পত্রিকার নাম বলব না-বেশিরভাগই ভুয়া খবর ছাপে। কিন্তু সত্যি কথা হলো, মূলত আটটি বিমান ভূপাতিত হয়েছিল।

চলতি বছরের শুরুতে জম্মু-কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক সন্ত্রাসী হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। ওই হামলায় ২৬ জন নিহত হন।

ভারতের অভিযোগ, নয়াদিল্লি দাবি করেছিল, পাকিস্তান ওই হামলাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। পাকিস্তানের অবস্থান, ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দেয়।

সংঘর্ষ চলাকালীন পাকিস্তান দাবি করেছিল যে তারা সাতটি ভারতীয় যুদ্ধবিমান (যার মধ্যে তিনটি ছিল রাফাল) এবং বহু ড্রোন ভূপাতিত করেছে। প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী ওই সামরিক সংঘাত শেষ হয় ১০ মে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই নতুন দাবি দুই দেশের মধ্যে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

মে মাসের ওই সংঘর্ষের প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, তিনি তখন পাকিস্তান ও ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তুতিতে ছিলেন, কিন্তু শুনতে পান যে দুই দেশ যুদ্ধের মুখে।

‘আমি তখন দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করছিলাম। এরপর একটি পত্রিকার প্রথম পাতায় পড়লাম-তারা যুদ্ধ করতে যাচ্ছে। সাত বা আটটি বিমান ভূপাতিত হয়েছে। মূলত আটটি বিমান,’ বলেন ট্রাম্প।

তিনি আরও জানান, পাকিস্তান ও ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দেওয়ার পর উভয় দেশ শান্তিতে রাজি হয়।

‘আমি বলেছিলাম, যদি তারা যুদ্ধ করে, তাহলে কোনো বাণিজ্য চুক্তি হবে না। পরে তারা ফোন করে বলল, শান্তি চাই। আমি বললাম, ধন্যবাদ, এখন চুক্তি করি-দারুণ না?’-যোগ করেন ট্রাম্প।

গত মাসেও ট্রাম্প বলেছিলেন, ‘সাতটি একেবারে নতুন ও সুন্দর বিমান ভূপাতিত হয়েছে’ পাকিস্তান-ভারত সংঘর্ষে, যা ভারতীয় পক্ষের বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেছিলেন।

তিনি আরও দাবি করেন, ওই সংঘর্ষে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তার ব্যক্তিগত ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং তিনি ‘একাই এক সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

সোনামসজিদ বন্দর দিয়ে ফলের পর পাথর আমদানিও বন্ধ

পাকিস্তান-ভারত সংঘর্ষ নিয়ে ট্রাম্পের নতুন দাবি

Update Time : ০২:৪৩:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫