শিরোনামঃ
যে কারণে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ বাংলাদেশি হজযাত্রী ‎চাঁপাইনবাবগঞ্জে মে দিবসের র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্রায় লক্ষ্যমাত্রায় , হাসপাতালে ভর্তি ৫৩ নির্মাণের ৫ বছরেও অজ্ঞাত কারণে চালু হয়নি পিরোজপুরের ৯ কোটি টাকার ফিশ মার্কেট, রাজস্ব হারাচ্ছে সরকার মহানন্দা সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি মেধা পাচার নাকি বিশ্বজয়ের পথে বাংলাদেশের নাহিদ আলম? হাওরে ডুবছে পাকা ধান, কাঁদছে কৃষক
News Title :

পাম্পের অনিয়মের ভিডিও করায় ছাত্র অধিকারের নেতাকে মারধর ও আটকে রাখার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় একটি ফিলিং স্টেশনে অনিয়মের ভিডিও চিত্র ধারণ করায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মূখ্য সংগঠক মুত্তাসিন বিশ্বাসকে (২০) শারীরিক লাঞ্ছনা, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের পিটিআই মোড় সংলগ্ন ‘মেসার্স এ কে খান ফিলিং স্টেশন’-এ এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ মোতাসিন বিশ্বাস শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের মোঃ দুরুলের ছেলে। এই ঘটনায় মোতাসিন আজ বিকেলে সদর মডেল থানায় ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক দেড়টার দিকে মোতাসিন ওই ফিলিং স্টেশনে পেট্রোল নিতে যান। এ সময় পাম্পের কার্যক্রমে অনিয়ম দেখতে পেয়ে তিনি নিজের মোবাইল ফোনে তার ভিডিও ধারণ করতে শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে পাম্পের সঙ্গে সংশ্লিষ্ট অজ্ঞাতনামা বেশ কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

মোতাসিন অভিযোগে আরও উল্লেখ করেন, হামলাকারীরা তার হাত থেকে ব্যবহৃত মোবাইল ফোন এবং প্যান্টের পকেটে থাকা মানিব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়। এরপর তাকে একটি কক্ষে দীর্ঘক্ষণ আটকে রেখে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে সুযোগ বুঝে তিনি সেখান থেকে প্রাণভয়ে পালিয়ে আসতে সক্ষম হন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, পেট্রোল পাম্পে মারধরের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Categories

যে কারণে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

পাম্পের অনিয়মের ভিডিও করায় ছাত্র অধিকারের নেতাকে মারধর ও আটকে রাখার অভিযোগ

Update Time : ০৫:০১:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬