শিরোনামঃ
পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আনসার-ভিডিপি মোতায়েন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর উদ্দেগে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও গৌরবময় ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন । বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জে আটক ২১ মিথ্যা মামলা ও বিলভাতিয়া জলমহল দখলের অভিযোগে শিবগঞ্জে মৎস্যজীবীদের মানববন্ধন জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলা, নারীসহ দুইজন আহত; আদালতে মামলা আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার নতুন পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ পুশইন-পুশব্যাক কেন ও কীভাবে ঘটে? এর আইনগত ভিত্তি কী? ইতালির পথে চাঁপাইনবাবগঞ্জের আম, মৌসুমের প্রথম চালানে গেল ২ টন খিরসাপাত ও ব্যানানা ম্যাংগো
News Title :

বর্ষা এলেই দুর্ভোগ: চলাচলের অযোগ্য রানিবাড়ী পাড়োটোলা রাস্তা, চলাচলের অযোগ্য রাস্তা, নীরব দর্শক কর্তৃপক্ষ

  • Reporter Name
  • Update Time : ০৩:০৫:৪৪ অপরাহ্ণ, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৪১ Time View

শিবগঞ্জ উপজেলার ৫নং চককীর্তি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রানিবাড়ী পাড়োটোলা গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে এবং বর্ষা মৌসুমে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বছরের পর বছর ধরে রাস্তাটির কোনো সংস্কার কাজ করা হয়নি। বর্তমানে রাস্তাজুড়ে কাদা ও পানির কারণে পথচারী, শিক্ষার্থী, রোগী এবং যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে এলাকার বাসিন্দা মোঃ শরিফুল ইসলাম বলেন, “দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তাটি খুবই খারাপ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে পানি জমে যায়, আর পানি সরে গেলেও কাদা থেকে যায়। এতে আমাদের চলাচলে অনেক সমস্যা হয়।”

স্থানীয়রা জানান, জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় মোটরসাইকেল বা ভ্যান চলাচল করতে পারে না, ফলে দুর্ভোগ আরও বাড়ে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে পাকা রাস্তা নির্মাণ করা হোক। পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা জরুরি বলে মনে করেন তারা। এতে করে বর্ষা মৌসুমেও জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আনসার-ভিডিপি মোতায়েন

বর্ষা এলেই দুর্ভোগ: চলাচলের অযোগ্য রানিবাড়ী পাড়োটোলা রাস্তা, চলাচলের অযোগ্য রাস্তা, নীরব দর্শক কর্তৃপক্ষ

Update Time : ০৩:০৫:৪৪ অপরাহ্ণ, শনিবার, ৬ জুন ২০২৬