শিরোনামঃ
নতুন দাবি নিয়ে ফের রাস্তায় শিক্ষার্থীরা বিশ্বকাপে ৬০ বছর পর আবারও মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন নাচোলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে বালু উত্তোলনে এলাকাবাসীর বাধা, যন্ত্রাংশ ভাঙচুর শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক কমতে শুরু করেছে তিস্তার পানি, কমেছে বন্যার শঙ্কা বিশ্বকাপে ‘৯ কার্ড’ দেখানো রেফারি পেলেন আর্জেন্টিনা ম্যাচের দায়িত্ব এইচএসসি পরীক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি ভুল প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা
News Title :

বাহরাইনের জ্বালানি ট্যাংকে ইরানের অতর্কিত হামলা

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনের একটি জ্বালানি ট্যাংক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। বাহরাইনের দাবি, এ হামলা ইরানের পক্ষ থেকে চালানো হয়েছে। ঘটনার পর মুহাররাক গভর্নরেটের কয়েকটি এলাকার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, মুহাররাকের একটি স্থাপনায় থাকা জ্বালানি ট্যাংক লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুহাররাকের তিনটি এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি জানালা ও বায়ু চলাচলের পথ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ধোঁয়ার সম্ভাব্য প্রভাব থেকে মানুষ নিরাপদ থাকতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ধোঁয়ার বিস্তার রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ইরানকে ঘিরে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত টানা ১৩ দিন ধরে সংঘাত চলছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছে আরও বহু মানুষ। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

উল্টো মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কতা সত্ত্বেও ইরান বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নতুন দাবি নিয়ে ফের রাস্তায় শিক্ষার্থীরা

বাহরাইনের জ্বালানি ট্যাংকে ইরানের অতর্কিত হামলা

Update Time : ০২:১৮:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬