শিরোনামঃ
সোনামসজিদ বন্দর দিয়ে ফলের পর পাথর আমদানিও বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ আটক ১ হজে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের ১ জনসহ ১৩ বাংলাদেশির মৃত্যু মহানন্দা সেতুর টোল বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার চলবে না ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ পিরোজপুরে কলেজ শিক্ষার্থীদের নিয়ে পূবালী ব্যাংকের ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন পাটগ্রাম সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়া বিএসএফকে প্রতিহত করলো স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন: ট্রাক্টরসহ আটক ১, জরিমানা ১৫ হাজার টাকা
News Title :

বিষ প্রয়োগে মারা গেল শতাধিক কবুতর ও মুরগি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিষ প্রয়োগ করে শতাধিক কবুতর ও মুরগি হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল মাদ্রাসা মোড়ে অবস্থিত আব্দুল বাশিরের চাতালে।
সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত চাতালে বেশ কিছু মৃত কবুতর ও মুরগি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
স্থানীয় অভিযোগকারী মিনহাজুল জানান, ওই চাতালে ধান ব্যবসায়ী আলমগীর ধানের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে রাখেন। সেই ধান খেয়ে তার ১৫ থেকে ২০টি মুরগি মারা গেছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।
আরেক ভুক্তভোগী আব্দুল হাকিম জানান, তার প্রায় ৫০টি কবুতর মারা গেছে এবং আরো কবুতর মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি সঠিক তদন্ত ও ন্যায়বিচার কামনা করেন।
সাদিকুল নামের আরেকজন জানান, তার ১৫টি কবুতর মারা গেছে এবং এখনও আরও কবুতর মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “আমরা অনেক কষ্ট করে কবুতর পালন করি। এটি আমার শখের জিনিস ছিল, অথচ এক মুহূর্তে সব নষ্ট হয়ে গেলো।”
এ বিষয়ে অভিযুক্ত আলমগীরের বক্তব্য জানার জন্য একাধিকবার তার মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার মতামত জানা সম্ভব হয়নি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

সোনামসজিদ বন্দর দিয়ে ফলের পর পাথর আমদানিও বন্ধ

বিষ প্রয়োগে মারা গেল শতাধিক কবুতর ও মুরগি

Update Time : ০৭:৫৬:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫