ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সৌদি আরব সরকারের পক্ষ থেকে প্রেরিত উপহারের খেজুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের উপস্থিতিতে এসব খেজুর বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের মাধ্যমে বরাদ্দ হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোলাহাট উপজেলার জন্য উপ-বরাদ্দকৃত মোট ১১ কার্টন (৮৮ কেজি) খেজুর উপজেলার ৪২টি মাদ্রাসার মধ্যে বিতরণ করা হয়। এর মধ্যে বড় ৪টি মাদ্রাসায় ৩ কেজি করে মোট ১২ কেজি এবং বাকি ৩৮টি মাদ্রাসায় ২ কেজি করে মোট ৭৬ কেজি খেজুর প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো এই উপহার মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সহায়তা। তিনি এ কার্যক্রমে অংশগ্রহণকারী সকল মাদ্রাসা প্রতিনিধিকে ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা

Update Time : ১০:০৮:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬