শিরোনামঃ
প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, গাছে বেঁধে রেখে পুলিশে সোপর্দ আড়াই ঘণ্টা ধরে অবরুদ্ধ মহানন্দা সেতু, ৩ কিলোমিটার যানজটে স্থবির চাঁপাইনবাবগঞ্জ জামাল উদ্দিন মন্ডলের জামাই । গোমস্তাপুরে বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত সাকিব কারাগারে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর মুক্তি পেলো সিলেট অঞ্চলের সাঁওতাল পল্লীতে চিত্রায়িত ‘সাঁওতালী’ গানের মিউজিক ভিডিও ‘বুরু চেতান’। রাজশাহীতে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের মশারী বিতরণ গোমস্তাপুরে খরিফ-২ মৌসুমে বিনামূল্যে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ভ্যানের টোল প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন নতুন বাজেট আজ থেকে কার্যকর, কী থাকছে নতুন অর্থবছরে? এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
News Title :

মদ্রিচকে নিয়ে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১১১ Time View

ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসে লুকা মদ্রিচের নাম অনেক আগেই কিংবদন্তির জায়গায়। এবার সেই অধ্যায়ে যোগ হতে যাচ্ছে আরেকটি বড় মাইলফলক। ৪০ বছর বয়সি এই মিডফিল্ডারকে রেখে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। সব ঠিক থাকলে এটি হবে মদ্রিচের পঞ্চম বিশ্বকাপ।

২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মদ্রিচের। এরপর ক্রোয়েশিয়ার সোনালি প্রজন্মের নেতা হয়ে ২০১৮ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়া হয়েছিল তৃতীয়। এবার উত্তর আমেরিকার আসরে নামলে দেশের হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলকও ছুঁতে পারেন ১৯৬ ম্যাচ খেলা মদ্রিচ।

এপ্রিল মাসে গালের হাড় ভেঙে অস্ত্রোপচার করাতে হয়েছিল মদ্রিচকে। সেই চোটের কারণে মিলানের মৌসুমের শেষ ভাগে খেলতে পারেননি ২০১৮ ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার। তবে বিশ্বকাপের আগে তার ফিট হয়ে ওঠার আশা ছিল, আর সেই আস্থার প্রতিফলনই দেখা গেল জ্লাতকো দালিচের দলে।

মদ্রিচের সঙ্গে অভিজ্ঞতার ভারও কম নয় ক্রোয়েশিয়া দলে। পিএসভি ফরোয়ার্ড ইভান পেরিসিচ আছেন তার চতুর্থ বিশ্বকাপ খেলতে। ম্যানচেস্টার সিটির মাতেও কোভাচিচ ও হফেনহাইম ফরোয়ার্ড আন্দ্রেই ক্রামারিচসহ দলে আছেন শতাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা চার ফুটবলার।

চোট কাটিয়ে দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ইয়োশকো গভারদিওলও। জানুয়ারিতে ডান পায়ের শিন বোনে চিড় ধরা পড়ার পর অস্ত্রোপচার হয়েছিল তার। ১৩ মে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে ফিরে বিশ্বকাপ দলে জায়গা ধরে রেখেছেন ২৪ বছর বয়সি এই ডিফেন্ডার।

দলের বড় আলোচনার জায়গা আক্রমণভাগ। দিনামো জাগরেবের ফরোয়ার্ড দিয়ন দ্রেনা বেলিও ৪৭ ম্যাচে ৩৮ গোল করেও ২৬ সদস্যের দলে জায়গা পাননি, তাকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। তার জায়গায় মূল দলে আছেন এফসি ডালাসের পেতার মুসা। এমএলএসে ১৩ ম্যাচে ১২ গোল করা এই স্ট্রাইকার লিওনেল মেসির সমান গোল করেছেন, লিগে তার চেয়ে বেশি গোল কেবল শিকাগো ফায়ারের হুগো কুইপার্সের।

২০২২ বিশ্বকাপ দলের সদস্য লাভরো মায়েরও মূল দলে নেই। উলফসবুর্গের এই মিডফিল্ডারকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। মার্চে ক্রোয়েশিয়া দলে থাকলেও মৌসুমের শেষ ভাগে বুন্দেসলিগায় তিনি মূলত বদলি হিসেবে খেলেছেন।

বিশ্বকাপের আগে বেলজিয়াম ও স্লোভেনিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া। মূল আসরে তাদের গ্রুপে আছে ইংল্যান্ড, ঘানা ও পানামা।

ক্রোয়েশিয়ার ২০২৬ বিশ্বকাপ দল

গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোটারস্কি, আইভর পান্দুর।

ডিফেন্ডার: ইয়োশকো গভারদিওল, দুয়ে চালেতা-চার, ইয়োসিপ সুতালো, ইয়োসিপ স্তানিসিচ, মারিন পংগ্রাচিচ, মার্টিন এরলিচ, লুকা ভুসকোভিচ।

মিডফিল্ডার: লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মারিও পাশালিচ, নিকোলা ভ্লাসিচ, লুকা সুচিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্টিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক।

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেই ক্রামারিচ, আন্তে বুদিমির, মার্কো পাশালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, গাছে বেঁধে রেখে পুলিশে সোপর্দ

মদ্রিচকে নিয়ে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

Update Time : ০৯:৫২:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১৮ মে ২০২৬