শিরোনামঃ
শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু সিলেটে এনসিপির পদযাত্রা আজ, ৫ উপজেলায় বিজিবি মোতায়েন যারা আগে ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী: মির্জা ফখরুল ‘নতুন বন্দোবস্তের কথা বলে ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে এনসিপি’ তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়: ফেসবুক পোস্টে সারজিস সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা
News Title :

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি, বাজেটে ১০ শতাংশ বরাদ্দ চায় শ্রমিক কল্যাণ ফেডারেশন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাড. আতিকুর রহমান বলেছেন, শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত না করে বিভিন্ন ধরনের কার্ড কার্যক্রম চালু করে সরকার মূল সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে। শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি দাবি।

শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহনেয়ামতুল্লাহ কলেজ মাঠে অনুষ্ঠিত শ্রমিক মিলনমেলায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা শ্রমিক ফেডারেশনের আয়োজনে এ মিলনমেলার আয়োজন করা হয়।
অ্যাড. আতিকুর রহমান বলেন, গত বছরের বাজেটে শ্রমিকদের জন্য উল্লেখযোগ্য কোনো বরাদ্দ রাখা হয়নি। বর্তমান সরকারও শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ না নিয়ে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। ২১০ টাকার শ্রমিক কার্ড দিয়ে শ্রমিকদের প্রকৃত সমস্যার সমাধান সম্ভব নয়।
তিনি আরও বলেন, “আমরা কার্ড চাই না, আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই। ন্যায্য মজুরি, সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবন চাই।”
আসন্ন জাতীয় বাজেটে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, চিকিৎসা সুবিধা, সন্তানদের শিক্ষাব্যবস্থা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের সাড়ে ৭ কোটি শ্রমিকের কল্যাণে জাতীয় বাজেটে কমপক্ষে ১০ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানান শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই নেতা।
তিনি বলেন, “শ্রমিকদের জন্য বাস্তবমুখী পদক্ষেপ ছাড়া শুধু কথার ফুলঝুরি শুনতে শ্রমিকরা আর রাজি নয়।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি, বাজেটে ১০ শতাংশ বরাদ্দ চায় শ্রমিক কল্যাণ ফেডারেশন

Update Time : ০৯:৫১:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ২২ মে ২০২৬