শিরোনামঃ
শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি চাঁপাইনবাবগঞ্জে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্র সহ ৩ জন নিখোঁজ খামেনীর জানাযায় অংশ নিতে ইরান যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ড. কেরামত আলী লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বাজেটে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা
News Title :

আদালতকে রাজনৈতিক হাতিয়ার বানানোর চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, জুলাই সনদ ও গণভোটের ঐতিহাসিক রায়কে নস্যাৎ করতে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে।

সোমবার (২ মার্চ) চট্টগ্রামের পাঁচলাইশে ‘কিং অব চিটাগাং’ কনভেনশন সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে আদালতকে আবারও দলীয়করণের এই প্রচেষ্টার পরিণতি ভয়াবহ হবে বলে তিনি সরকারকে সতর্ক করেন। নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের লড়াই এখনও শেষ হয়নি। বিচার বিভাগের সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন করে সংগ্রাম শুরু করতে হবে। যে গণরায়ের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে, সেই রায়কে নস্যাৎ করার কোনো চক্রান্ত মেনে নেয়া হবে না।’

আওয়ামী লীগের পতন স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘অতীতে আওয়ামী লীগ সরকার আদালতকে দলীয় এজেন্ডার হাতিয়ার বানিয়েই পতনের দিকে গিয়েছিল। আমরা বর্তমান সরকারের কাছে স্পষ্ট দাবি জানাই–গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। জনগণের রায়ের ওপর দাঁড়িয়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হোক।’

চট্টগ্রামের স্থানীয় রাজনীতি ও শৃঙ্খলা প্রসঙ্গে এনসিপি প্রধান বলেন, এই শহরে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু ঢাকাকেন্দ্রিক নেতৃত্বে এই লড়াই সফল হবে না। চট্টগ্রামের সাধারণ মানুষ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে, যাতে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ এই শহরে ঠাঁই না পায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামসহ স্থানীয় এগারো দলের শীর্ষ নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Categories

শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

আদালতকে রাজনৈতিক হাতিয়ার বানানোর চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

Update Time : ০৪:২৫:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬