আর্জেন্টিনার শুরুর একাদশে থাকতে পারেন যারা

  • Md Biplob Ahommed
  • Update Time : ০৯:০৩:৪৫ অপরাহ্ণ, সোমবার, ২২ জুন ২০২৬
  • ২০ Time View

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়া জাতীয় ফুটবল দল। জে গ্রুপের এই ম্যাচে দল সাজাতে গিয়ে একাদশে সামান্য পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এবারও সতর্ক কৌশল নিয়েই মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এ ম্যাচে একাধিক পরিবর্ত নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। সবচেয়ে নিশ্চিত পরিবর্তন আসছে ডান ফুলব্যাক পজিশনে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গঞ্জালো মন্টিয়েল এই ম্যাচে খেলতে পারবেন না। তার জায়গায় সুযোগ পাচ্ছেন নাহুয়েল মোলিনা, যিনি স্কালোনির প্রথম পছন্দের ডান প্রান্তের ডিফেন্ডার হিসেবে পরিচিত।

আক্রমণভাগে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয়ার্ধে নেমে কিছুটা ফিটনেস ফেরান জুলিয়ান আলভারেজ। তবে পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ায় শুরুর একাদশে আবারও এগিয়ে আছেন লাউতারো মার্টিনেজ।

মিডফিল্ড ও আক্রমণের সংযোগে আরেকটি দোলাচল রয়েছে থিয়াগো আলমাদা এবং নিকোলাস গঞ্জালেসকে ঘিরে। তবে বর্তমান পরিস্থিতিতে আলমাদাই শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি।

রক্ষণভাগে বাম ফুলব্যাক হিসেবে থাকছেন ফাকুন্দো মেদিনা, কারণ ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি নিকোলাস তাগলিয়াফিকো। তাকে ঝুঁকিতে না ফেলার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে দেখা যেতে পারে।

মাঝমাঠে অপরিবর্তিত থাকতে পারেন রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। গোলবারে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ।

সব মিলিয়ে সম্ভাব্য একাদশে বড় কোনো পরিবর্তন না থাকলেও গুরুত্বপূর্ণ কয়েকটি পজিশনে স্কালোনির কৌশলগত রদবদল দেখা যেতে পারে।

সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; আলমাদা/নিকোলাস গঞ্জালেস, মেসি, লাউতারো মার্টিনেজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

আর্জেন্টিনার শুরুর একাদশে থাকতে পারেন যারা

Update Time : ০৯:০৩:৪৫ অপরাহ্ণ, সোমবার, ২২ জুন ২০২৬