শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি চাঁপাইনবাবগঞ্জে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্র সহ ৩ জন নিখোঁজ খামেনীর জানাযায় অংশ নিতে ইরান যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ড. কেরামত আলী লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বাজেটে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা নবম পে স্কেল: কারা পাচ্ছেন সুবিধা, কারা থাকছেন অপেক্ষায়
News Title :

ভারতীয় নাগরিকের মরদেহ দেখার সুযোগ পেলেন বাংলাদেশি স্বজনরা

ভারতীয় নাগরিক এক বৃদ্ধার মরদেহ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন তাঁর বাংলাদেশি স্বজনরা। শনিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই ভারতীয় নাগরিকের মরদেহ দেখানো হয়। 
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ওই নারীর নাম সেলিনা বেগম। তিনি ভারতের মালদা জেলার গোপালগঞ্জ থানার শ্বশানী-চকমাহিলপুরের মৃত গাজলুর রহমানের স্ত্রী। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।
সেলিনা বেগমের মরদেহ শেষবারের মতো দেখার জন্য বিজিবির কাছে আবেদন জানিয়েছিলেন তার ভাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা-বাগিচাপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে তোফাজ্জল হক।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মৃত্যু সংবাদ পেয়ে সেলিনা বেগমের ভাই তোফাজ্জল হক বিজিবির কাছে মরদেহ দেখার জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিজিবি যোগাযোগ করে বিএসএফের সঙ্গে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে শনিবার সকাল পৌনে ১১ টার দিকে আন্তর্জাতিক সীমারেখায় মরদেহ দেখার সুযোগ করে দেয়া হয়।
বিজিবি অধিনায়ক বলেন, আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে মরদেহ দেখার ব্যবস্থা করা হয়। এ সময় সেলিনা বেগমের বাংলাদেশি স্বজনরা আবেগ-আপ্লুত হয়ে পড়েন।
গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে বিজিবি অত্যন্ত মানবিক ভূমিকা পালন করতে চায়। মরদেহ স্বজনদের দেখানোসহ এ ধরণের কার্যক্রমকে মৌলিক কর্তব্য মনে করি আমরা। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি

ভারতীয় নাগরিকের মরদেহ দেখার সুযোগ পেলেন বাংলাদেশি স্বজনরা

Update Time : ০৪:০১:৩৪ অপরাহ্ণ, শনিবার, ৮ নভেম্বর ২০২৫